সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ফের জঙ্গি হামলা কাশ্মীরে। এবার লক্ষ্য সেনার কনভয়। গুলির লড়াইয়ে নিহত হয়েছেন তিন সেনা-সহ এক মহিলা। আহত কমপক্ষে চারজন সেনা। বুধবার রাত আড়াইটে নাগাদ দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় হামলার ঘটনাটি ঘটে।

প্রশাসনিক সূত্রে খবর, এদিন ভারতীয় সেনাবাহিনীর ওই কনভয়টি সোপিয়ানের মাতৃগ্রাম থেকে জঙ্গিবিরোধী অপারেশন সেরে ফিরছিল। তখনই একদল সশস্ত্র জঙ্গি কনভয়টিতে হামলা চালায়। নিহত হন তিনজন সেনা। দু’পক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় এক স্থানীয় মহিলারও। মুহূর্তে গোটা এলাকাটি সেনাবাহিনী ঘিরে ফেললেও অন্ধকার থাকায় জঙ্গিরা পালাতে সক্ষম হয়। জখম সেনাদের চিকিৎসার জন্য শ্রীনগরে নিয়ে যাওয়া হয়েছে।
Three Army personnel and a civilian have lost their lives in the terror attack in Shopian(J&K) (earlier visuals) pic.twitter.com/iF8GRcJUcx
— ANI (@ANI_news) February 23, 2017

এই নিয়ে গত তিন সপ্তাহে চতুর্থবার সেনা-মৃত্যুর ঘটনা ঘটল। এর আগে উপত্যকায় পৃথক তিনটি এনকাউন্টারে ছ’জন সেনা নিহত হন।
মোটা পুলিশকর্মীকে নিয়ে টুইটারে ঠাট্টা করে ফের বিতর্কে শোভা দে
সর্বশেষ খবর
-
৮ বছর পর বারাসত স্টেডিয়ামে ফিরছে ফুটবল, এক ডার্বিতে তিন ইতিহাসের হাতছানি
-
ক্যানসার কেড়েছে মাকে, অসুস্থ বাবার ওষুধ জোগাতে ট্রেনে চা বিক্রি ১৩ বছরের সঞ্জুর
-
নেপালের বিপদগ্রস্ত মানুষের পাশে ভারত সেবাশ্রম সংঘ, শুরু ত্রাণবিলি-সেবাকর্ম
-
বাংলা-সহ ৭ রাজ্যে বিচারকদের অবসরের বয়স বৃদ্ধি! কেন এমন সিদ্ধান্ত? কী বলছে সুপ্রিম কোর্ট?
-
মেসি অবসর নিতেই আর্জেন্টিনার আকর্ষণ শূন্য! প্রীতি ম্যাচও খেলতে চাইছে না চিন