সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষার হলে বন্ধুদের উত্তরপত্র না দেখানোই কাল হল দশম শ্রেণির ছাত্রের। সহপাঠীরাই নৃশংস হামলা চালাল ওই ছাত্রের উপরে। পরীক্ষা দিয়ে বেরতেই চড়াও হয় তারা। অভিযোগ, মারধর করার পাশাপাশি ওই পড়ুয়াকে ছুরি দিয়ে কোপায় তারা। মহারাষ্ট্রের থানের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, ঘটনাটি ভিওয়ান্ডি শহরের একটি স্কুলের। গত মঙ্গলবার দশম শ্রেণির পরীক্ষা চলাকালীন সেখানে এই কাণ্ড ঘটে। পুলিশ সূত্রে খবর, পরীক্ষার হলে আক্রান্ত ওই ছাত্রকে উত্তরপত্র দেখাতে বলে তার ৩ সহপাঠী। কিন্তু তা দেখাতে অস্বীকার করে সে। এতেই রাগে ফুঁসে ওঠে ৩ জন। পরীক্ষার হল থেকে বেরতেই তারা ঝাঁপিয়ে পড়ে ওই ছাত্রের উপর। প্রথমে মারধর করার পর ছুরি দিয়ে কোপায় তারা। এতে গুরুতর আহত হয় ওই ছাত্র। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
[আরও পড়ুন: ‘ব্রাহ্মণ মুর্দাবাদ’, হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যলয়ে বিতর্কিত স্লোগান, ভিডিও ভাইরাল]
আজ, বৃহস্পতিবার এই ঘটনায় বিষয় জানান স্থানীয় থানার এক আধিকারিক। তিনি বলেন, “এসএসসি পরীক্ষা চলাকালীন আক্রান্তের উপর চড়াও হয় অভিযুক্তরা। পরীক্ষার হলের বাইরে তাকে মারধর করে কোপায় অভিযুক্তরা। ওই পড়ুয়ার একাধিক চোট লেগেছে। জখম হয়ে সে হাসপাতালে ভর্তি ছিল। এখন তাকে ছেড়ে দেওয়া হয়েছে।” ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারায় অভিযুক্ত নাবালকদের বিরুদ্ধে মামলা রজু করে তদন্ত শুরু করা হয়েছে।
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা