Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Migrant Worker killed

তামিলনাড়ুতে মৃত্যু বাংলার ৩ শ্রমিকের! আব্দুল-নাসির-উসমানের পরিবারে হাহাকার

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃত পরিযায়ী শ্রমিকদের নাম আব্দুল রহমান, নাসির এবং উসমান। তাঁদের বয়স ২২-৩৬ বছরের মধ্যে। তাঁরা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা, তা এখনও জানা যায়নি।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬, ২৩:৫৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০২৬, ২৩:৫৫

options
link
তামিলনাড়ুতে মৃত্যু বাংলার ৩ শ্রমিকের! আব্দুল-নাসির-উসমানের পরিবারে হাহাকার zoom
হাসপাতালের গেটেই মৃত্যু বৃদ্ধার। প্রতীকী ছবি
Advertisement

ফের ভিনরাজ্যে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। এবার তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে কাজ করতে গিয়ে বেঘোরে প্রাণ গেল বাংলার তিন শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকদের নাম ওবাইদুর রহমান (২৪)। বাড়ি সুতি থানার তালতলা এলাকায়, হাবিল শেখ (৩৯)। বাড়ি সামশেরগঞ্জ থানার কাঁকুড়িয়া এবং নাজিবুল হক (৩৩)। বাড়ি সুতি থানার শংকরপুর এলাকায়। 

জানা গিয়েছে, গত প্রায় চার মাস আগে মুর্শিদাবাদ জেলার কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে তিন শ্রমিক এক ‘লেবার কন্ট্রাকটরের’ অধীনে তামিলনাড়ুতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। জানা যায়, শনিবার দুপুরে শ্রমিকেরা যখন নীলগিরি জেলার আরুবানকাড়ুর পাহাড়ের গায়ে একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন সেই সময় হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশ ধসে যায়। ঘটনায় মাটি চাপা পড়েন মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক। পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় জেসিবি মেশিন এনে মাটি খুঁড়ে তিন পরিযায়ী শ্রমিকের নিথর দেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তামিলনাড়ুর আরুবানকাডু থানার পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় এক পরিযায়ী শ্রমিক শরিফুল ইসলাম জানান, “প্রায় চার মাস আগে মুর্শিদাবাদ থেকে আমরা সাতজন তামিলনাড়ুর নীলগিরির আরুবানকাড়ু থানার ওদেনেওিতে এক ব্যক্তির বাড়ি নির্মাণ করার জন্য গিয়েছি। গত কয়েকদিন ধরে পাহাড়ের মাটির অংশ কেটে ‘ফাউন্ডেশন’ তৈরির কাজ চলছিল। শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুর্শিদাবাদের তিনজন এবং তামিলনাড়ুর এক শ্রমিক মাটি কাটা এবং ফাউন্ডেশন তৈরির কাজ করছিলেন। সেই সময় হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশে ধস নামে এবং মাটির স্তূপের তলায় চাপা পড়ে যান মুর্শিদাবাদে তিন পরিযায়ী শ্রমিক।”

শরিফুলের কথায়, ঘটনার খবর পাওয়ার পর আমরা বিভিন্ন এলাকা থেকে ছুটে যাই। স্থানীয় পুলিশ প্রশাসন উদ্ধারকাজে হাত লাগায়, জেসিবি মেশিন নিয়ে এসে মাটি খুঁড়ে শ্রমিকদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।”

জানা গিয়েছে, মৃত তিনজন মুর্শিদাবাদের তামিলনাড়ুর কুন্নুরে থাকতো। সেখান থেকেই রোজ ওদেনেত্তি এলাকায় কাজ করতে যেত। এদিকে ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.