সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মক্ষেত্রের যৌন হয়রানির অভিযোগ উঠলে সেই তদন্ত শেষ করে ফেলতে হবে ৩০ দিনের মধ্যেই৷ এমনই নির্দেশ দিল কেন্দ্রীয় কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ মন্ত্রালয়(DoPT)৷ সেই সঙ্গে এও জানানো হয়েছে, তদন্ত চলাকালীন বা তার পরবর্তী সময়কালে যেন অভিযোগকারীকে কোনও রকম প্রতিশোধ কিংবা প্রতিহিংসার মধ্যে না পড়তে হয়৷ সেই বিষয়ে নজর রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সংস্থাকেই নিতে হবে৷
এর আগে কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ উঠলে সেই মামলার নিষ্পত্তির জন্য ৯০ দিন পর্যন্ত সময়সীমা দেওয়া হত৷ অক্টোবরেই এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী৷ বিষয়টি কেন্দ্রের নজরে আনবেন বলে আশ্বাসও দিয়েছিলেন৷ এরপরই কর্মক্ষেত্রে যৌন হয়রানির বিরুদ্ধে ওঠা মামলার নিষ্পত্তির সময়সীমা কমিয়ে দেয় কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ মন্ত্রালয়৷ জানানো হয়েছে, অভিযোগকারী যাতে অভিযোগের পরও সুস্থ পরিবেশে কাজ করে যেতে পারেন, তা নিশ্চিত করতে হবে সংস্থার সচিব বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে৷
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি