Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Karnataka

হাসপাতালের মধ্যেই নেচেগেয়ে রিল হবু ডাক্তারদের! ‘শাস্তির’ মুখে ৩৮ ডাক্তারি পড়ুয়া

ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় সোশাল মিডিয়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১২:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১২:৫৮

options
link
হাসপাতালের মধ্যেই নেচেগেয়ে রিল হবু ডাক্তারদের! ‘শাস্তির’ মুখে ৩৮ ডাক্তারি পড়ুয়া zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা লিখেছিলেন ‘রিল ইট, ফিল ইট।’ আর সেই রিলকে ঘিরেই বেঁধে গেল বিপত্তি। কর্নাটকের (Karnataka) ৩৮ জন মেডিক্যাল পড়ুয়াকে হাসপাতালের মধ্যে রিল বানানোর অভিযোগে পড়তে হল ‘শাস্তি’র মুখে। ১০ দিনের জন্য হাউসম্যানশিপ প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে।

গাদাগ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর ড. বাসবরাজ বম্মানহিলি জানিয়েছেন, ”হাসপাতাল চত্বরে ইনস্টাগ্রাম রিল বানিয়েছিলেন ওই ৩৮ জন পড়ুয়া। এমন আইন ভাঙা বড় ভুল। তাঁরা যা করতে চান, তা হাসপাতালের বাইরে করলেই পারতেন। রোগীদের অসুবিধা সৃষ্টি না করে। আমরা কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি।”
যদিও অভিযুক্ত পড়ুয়াদের দাবি, তাঁরা এই ধরনের কার্যকলাপ করেছেন প্রি-গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য। এপ্রসঙ্গে বাসবরাজ বলছেন, ”ওঁরা যা বলছেন সে সম্পর্কে আমরা খোঁজ নিয়ে দেখেছি। ওঁদের হাউসম্যানশিপ আর ১০-২০ দিন চলার কথা ছিল। তা আরও ১০ দিন বাড়ানো হয়েছে।” প্রসঙ্গত, ভিডিওটিতে ডাক্তারি পড়ুয়াদের হিন্দি ও কন্নড় গানে নাচতে দেখা গিয়েছিল। হাসপাতালের করিডরে তাঁদের ওই কাণ্ড ভাইরাল হয়েছিল দ্রুত। বয়ে গিয়েছিল নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছিল, কী করে হবু ডাক্তাররা হাসপাতালের মধ্যে এমন কাজ করতে পারেন।

Advertisement

[আরও পড়ুন: হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে মিঠুন, এখন কেমন আছেন মহাগুরু?]

একদিন আগেই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও এক চিকিৎসককে বরখাস্ত করা হয় অপারেশন থিয়েটারের মধ্যে প্রি-ওয়েডিং ফটোশুট করার অভিযোগে। সেই ঘটনার পরই এবার সামনে এল এই ঘটনা।

[আরও পড়ুন: ফের CAA অস্ত্রে শান! লোকসভার আগেই লাগু হবে নাগরিকত্ব আইন, বড় ঘোষণা শাহর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.