সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ জন কিশোর। শুক্রবার তিরুপতির কাছে বেদান্তপুরম গ্রামে ঘটনাটিতে ঘটেছে। এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ স্বর্ণমুখী নদীতে স্নান করতে নেমেছিল সাত বন্ধুর একটি দল। তারপরই ঘটে যায় বিপত্তি। আচমকা স্রোতের টানে তলিয়ে যেতে থাকে চার কিশোর। তাঁদের বাঁচাতে এগিয়ে আসে বাকিরা। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তারাও তলিয়ে যেতে থাকে। ঘটনাটি দেখে তাদের উদ্ধার করতে ছুটে আসেন স্থানীয়রা। কোনও মতে তাঁরা নিজেদের পাঁচ কিশোরকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু ওই চার জন স্রোতের টানে তলিয়ে যায়। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। ডাকা হয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পর দু’জনের দেহ উদ্ধার করা হয়। বাকি দু’জনের খোঁজে চলছে তল্লাশি।
রাজ্যের পুলিশ মন্ত্রী অনিতা বলেন, “স্বর্ণমুখী নদীতে চার কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় আমিও হতবাক। দীর্ঘক্ষণ তল্লাশির পর দু’জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। “
সর্বশেষ খবর
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া
-
নিজের দোষেই হচ্ছেন একা? এই ৫ অভ্যাস থাকলে বদলান আজই, জানাচ্ছেন মনোবিদ
-
মহাকাল মন্দিরে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা! মৃত্যু জনপ্রিয় ইউটিউবার ও মায়ের
-
শুভ কাজে চিঠি লিখে দেবতাকে আমন্ত্রণ! দেশের এই মন্দিরেই সপরিবারে বিরাজ করছেন ত্রিনয়ন গণেশ