সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে (Tamil Nadu) ভয়াবহ পথদুর্ঘটনা (Road Accident)। দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪। আহত কমপক্ষে ৭০ জন। দক্ষিণের রাজ্যের কুদ্দালোর জেলায় ঘটেছে ওই দুর্ঘটনা। একটি বেসরকারি বাসের একটি টায়ার ফেটে যায়। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে তীব্র গতিতে ছুটে আসা বেসরকারি বাসে ধাক্কা মারে। তাতেই ঘটে যায় ভয়ংকর দুর্ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাস দু’টি কুড্ডালোর-পানরুটি রুটের। দুর্ঘটনা ঘটে জেলার পট্টমবক্কাম এলাকায়। একটি বাসের টায়ার ফেটে যাওয়াকেই দুর্ঘটনার কারণ মনে করা হচ্ছে। এর ফলেই দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে আহত যাত্রীদের উদ্ধার করে কুড্ডালোরের সরকারি হাসপাতালে ভরতি করে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
[আরও পড়ুন: ‘কেন্দ্রীয় বাহিনী চাওয়া আমাদের কাজ নয়’, সুপ্রিম কোর্টে জানাল কমিশন, মঙ্গলবার শুনানি]
কুড্ডালোরের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। নিহত এবং আহতদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
[আরও পড়ুন: কলকাতা থেকে টাকা হাতিয়ে চিনে পাচার! দিল্লি থেকে গ্রেপ্তার ক্রিপ্টো জালিয়াতি চক্রের মাথা]
সর্বশেষ খবর
-
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর
-
নীতিনের নেতৃত্বে নয়া ‘টিম’, স্মৃতি-বসুন্ধরার ‘কামব্যাক’, বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বাংলার দুই মুখ
-
দূর হয় কঠিন রোগ! শিবের এই মন্দিরে ‘আরোগ্যে’র আশায় ভিড় জমান ভক্তরা
-
বিধানসভায় সই জাল মামলায় সিআইডি রিপোর্টে ‘অসন্তুষ্ট’ হাই কোর্ট, বড় স্বস্তি অভিষেকের
-
১১ দিনে দ্বিতীয়বার, কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার কোটি টাকার সোনা, আটক ২