Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এনএসজি ক্যাম্পাসেই ধর্ষিতা ৪ বছরের বালিকা

সেদিনই শিশুর মেডিক্যাল পরীক্ষা করা হয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:১৪

options
link
এনএসজি ক্যাম্পাসেই ধর্ষিতা ৪ বছরের বালিকা zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ঠিক কোন প্রান্তে নারী নিরাপদ? এই প্রশ্নই ফের মাথাচাড়া দিয়ে উঠল। যখন সামনে এল ৪ বছরের শিশুর ধর্ষণের ঘটনা। তাও আবার গুরুগ্রামের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ক্যাম্পাসের ভিতর।

(সঙ্গমের সময় ফাটল কন্ডোম… তারপর?)

নিরাপত্তার আঁতুড়ঘরেই শেষে ধর্ষিতা হল চার বছরের শিশু। পুলিশ সূত্রে খবর, অন্যান্য দিনের মতো রবিবার সন্ধেতে ক্যাম্পাসের ভিতরের খেলার মাঠে খেলতে গিয়েছিল ওই ক্যাম্পাসের রাঁধুনির মেয়ে। কিন্তু স্বাভাবিকভাবে আর ফেরেনি। রক্তাক্ত বিধ্বস্ত অবস্থায় বাড়িতে উপস্থিত হয় সে। মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে এনএসজি আধিকারিকদের কাছে ছুটে যান তার বাবা-মা। সব শুনে তখনই মানেসরের পুলিশকে খবর দেওয়া হয়। নির্যাতিতা ও তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ।

Advertisement

(নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ চার শিক্ষকের বিরুদ্ধে)

সেদিনই শিশুর মেডিক্যাল পরীক্ষা করা হয়। যদিও রিপোর্ট হাতে পাওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাইনি পুলিশ। শুধু বলা হয়েছে, থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.