সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের পর থেকেই কালো বাজারিদের ধরতে দেশ জুড়ে জোরকদমে চলছে তল্লাশি৷ শনিবারও দিল্লি নয়ডার একটি ফার্মে তল্লাশি চালিয়ে ৪৩০ কেজি সোনা উদ্ধার করল লখনউয়ের রাজস্ব দপ্তরের আধিকারিকরা৷ বর্তমান বাজারে যার মূল্য ১২০ কোটি টাকা৷ পাশাপাশি উদ্ধার হয়েছে ১৫ কেজি ওজনের সোনার গয়না ও ৮০ কেজি ওজনের রূপো৷ উদ্ধার হয়েছে ২.৪৮ কোটি টাকার পুরনো টাকা, ১২ লক্ষ টাকার নতুন নোট৷
এবিষয়ে লখনউ রাজস্ব দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, শ্রীলাল মহল লিমিটেড নামে একটি ট্রেডিং কোম্পানির অফিস ও ওই কোম্পানির মালিকের বাড়িতে তল্লাশি চালিয়ে এগুলি উদ্ধার হয়েছে৷ সোনাগুলি বেআইনি ভাবে কর ফাঁকি দিয়ে আনা হয়েছিল বলে জানিয়েছেন রাজস্ব দফতরের আধিকারিকরা৷ ওই কোম্পানির অ্যাকাউন্ট থেকে বেআইনিভাবে প্রচুর আর্থিক লেনদেনের নথিও মিলেছে৷
ঘটনায় ওই কোম্পানির দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি আপাতত এড়িয়ে গেছেন কোম্পানির মালিক৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’