সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসলে কী হয়েছিল? ঠিক করে বলতে পারছেন না বিশেষজ্ঞরা৷ হয়তো শরীরের ভিতরে কিংবা বাইরে কোথাও কোনও আঘাত ছিল৷ সেই কারণেই মহারাষ্ট্রের রত্নগিরি জেলার সমুদ্র সৈকতে আটকে পড়েছিল বিশাল প্রাণীটা৷
নীল তিমি৷ আকৃতি বিশাল হলেও আপাতভাবে শান্ত চরিত্রের প্রাণীটা কোঙ্কণ উপকুলে আটকে ছিল দুই দিন ধরে৷ বিভ্রান্ত চোখে খুঁজছিল নিজের ঘরের ঠিকানা৷ কিন্তু কিছুতেই আর নিজের ৪৭ ফুট লম্বা শরীরটাকে টেনে বিশাল সমুদ্রে নিয়ে যেতে পারছিল না বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীটি৷
২০ টন ওজনের নীল তিমিকে সাহায্য করতে উঠে পড়ে লেগেছিলেন সমুদ্রপাড়ে বাসিন্দারা৷ বনবিভাগের সহায়তায় দুটি নৌকো করে উদ্ধার অভিযানে নেমেছিলেন মোট ৫০ জন৷ মানুষগুলোর টানা আট ঘণ্টার চেষ্টায় গভীর সমুদ্রের আস্তানায় পাড়ি দিল সমুদ্রের নীল দৈত্য৷
সমুদ্রে দিক ভুলে বিশালাকার এই প্রাণীর মুম্বইয়ের তটে চলে আসা কোনও নতুন ঘটনা নয়৷ চলতি বছরের জানুয়ারি মাসেই মুম্বইয়ের জুহু সৈকতে এসে পড়েছিল ৩০ ফুট লম্বা একটি তিমি৷ সেই সময় তাঁকে বাঁচানো যায়নি৷ তবে এবারে উদ্ধারকাজ সফল হওয়ায় খুশি স্থানীয় মানুষ ও বন দফতর৷
সর্বশেষ খবর
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
-
সৌদিতে কর্মহীন, জুটছে না খাবারও! ‘ফিরতে চাই’, মোদি-শুভেন্দুকে ভিডিও বার্তা নদিয়ার পরিযায়ী শ্রমিকদের
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির