সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানপুরের শিবরাজপুরে আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ে স্থানীয় একটি হিমঘর। এরপরই সেখান থেকে বের হতে শুরু করে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। বুধবারের ঘটনা। ইতিমধ্যেই পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। কমপক্ষে ৯ জন এখনও ওই হিমঘরের ভিতর আটকে আছে বলে খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে।
#Update: Death toll rises to 5 in Kanpur Ammonia gas explosion. All deceased belong to Bihar. pic.twitter.com/CQVBTk0o4C
Advertisement— ANI UP (@ANINewsUP) March 15, 2017
বুধবার দুপুরে আচমকা প্রচণ্ড বিস্ফোরণে ধসে পড়ে কাটিয়ার হিমঘরের বিল্ডিংটি। এরপরই ক্রমাগত অ্যামোনিয়া গ্যাস বের হতে শুরু করে। পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়ে ওঠে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আরও পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চারজনকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি।
ঘটনাস্থলে ১০টি অ্যাম্বুল্যান্স আনা হয়েছে। রয়েছে বিরাট পুলিশবাহিনীও। উদ্ধার কাজ চলছে।
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুরে পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?