সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে দিল্লিতে ডেনমার্কের মহিলার গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত পাঁচজনকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল দিল্লির এক আদালত৷ সাজা প্রাপ্তদের নাম মহেন্দ্র ওরফে গাঞ্জা, মহম্মদ রাজা, রাজু, অর্জুন ও রাজু চাক্কা৷ পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, অপহরণ, অন্যায়ভাবে আটকে রাখা, ভীতিপ্রদর্শন অভিযোগ প্রমাণিত হয়েছে৷
২০১৪ সালে ১৪ জানুয়ারি তাজমহল ঘুরে মধ্য দিল্লির হোটেলে ফিরছিলেন ওই মহিলা৷ হঠাৎ পথ হারিয়ে ফেলেন৷ পথনির্দেশ পেতে রাস্তার লোকজনের সাহায্য চান৷ তখনই তাঁকে রাস্তা দেখানোর ছুতোয় অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে গিয়ে সর্বস্ব লুঠ করে ছুরি দেখিয়ে ধর্ষণ করে ওই ভবঘুরে অপরাধীরা৷
এই মামলায় তিন অন্য অভিযুক্তের বিচার চলছে আলাদাভাবে জুভেনাইল আইনে৷ নবম অভিযুক্ত, এক প্রাপ্তবয়স্ক মারা যায় বিচার শেষ হওয়ার আগেই৷
কারাবাসের পাশাপাশি দোষীদের রাজু ও রাজু চাক্কাকে মাথাপিছু ৮৩ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা বিচারক রমেশ কুমার৷ মহেন্দ্র, মহম্মদ রাজার জরিমানা হয়েছে ৯৩ হাজার টাকা করে৷ ১ লক্ষ টাকার বেশি জরিমানা ঘোষিত হয়েছে অর্জুনের বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা