Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

এবার গো-রক্ষকদের রোষে ৯ বছরের শিশু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জম্মু ও কাশ্মীরে গো-রক্ষকদের হাতে আক্রান্ত ৯ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জন৷ ঘটনাটি কাশ্মীরের রিয়াসী জেলার৷ জানা গিয়েছে, পেশায় যাযাবর ও গো-পালক ওই পরিবারটি তালওয়ারা এলাকায় ছাগল, ভেড়া ও গরুর পাল নিয়ে যাওয়ার সময় তাঁদের উপর চড়াও হয় একদল গো-রক্ষক৷ গরু পাচারকারী সন্দেহে নির্মম ভাবে মারধর করা হয় তাঁদের৷ … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/india/5-including-9-year-old-face-wrath-of-cow-vigilantes-in-jk/pid/58418/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "এবার গো-রক্ষকদের রোষে ৯ বছরের শিশু"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৯, ১৮:২৯

options
link
এবার গো-রক্ষকদের রোষে ৯ বছরের শিশু zoom
ফাইল ফটো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার জম্মু ও কাশ্মীরে গো-রক্ষকদের হাতে আক্রান্ত ৯ বছরের শিশু-সহ একই পরিবারের ৫ জন৷ ঘটনাটি কাশ্মীরের রিয়াসী জেলার৷ জানা গিয়েছে, পেশায় যাযাবর ও গো-পালক ওই পরিবারটি তালওয়ারা এলাকায় ছাগল, ভেড়া ও গরুর পাল নিয়ে যাওয়ার সময় তাঁদের উপর চড়াও হয় একদল গো-রক্ষক৷ গরু পাচারকারী সন্দেহে নির্মম ভাবে মারধর করা হয় তাঁদের৷ এছাড়াও তাঁদের সমস্ত গবাদি পশু ছিনিয়ে নেওয়া হয়৷

[কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তিন তালাক, মোদির দ্বারস্থ মহিলা]

Advertisement

পুলিশ সূত্রে খবর, হামলায় আক্রান্তদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে৷ ইতিমধ্যে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে৷ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন ৫ হামলাকারীকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ ইতিমধ্যে এই ঘটনার নিন্দায় সরব হয়েছে বিরোধী দল৷ জম্মু ও কাশ্মীরে পিডিপি-বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম প্রধান ওই রাজ্যেও বেড়েছে গো-রক্ষকদের তৎপরতা৷

[দাঙ্গা কখনও ধর্ম হতে পারে না, বিজেপিকে কটাক্ষ মমতার]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হামলায় পেহেলু খান নামের এক ব্যক্তির মৃত্যু হয়৷ এ নিয়ে উত্তাল হয়ে উঠে সংসদ৷ ওই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধী দলগুলি৷ পাল্টা বিজেপি নেতা ও  কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি সাফ জানিয়েছিলেন এমন কোনও ঘটনা আদপে ঘটেইনি৷ দিল্লিতে বিজেপি সরকার ও উত্তরপ্রদেশে যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরু পাচারকারীদের উপর লাগাম কষা শুরু হয়েছে৷ উল্লেখ্য, ইতিমধ্যে. উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ বেশ কয়েকটি  বিজেপি শাসিত রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে গোমাংস৷ বন্ধ করে দেওয়া হয়েছে অবৈধ কসাইখানাও৷

[আপনার লেবু জলের গেলাসে টুকরো বরফখানা মর্গ থেকে আনা নয়তো!]

তবে দেশজুড়ে গো-রক্ষকদের অতি উৎসাহের ফলে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ এ নিয়ে মুখও খুলেছেন প্রধানমন্ত্রী৷ তিনি সাফ জানিয়েছেন আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই| প্রধানমন্ত্রীর বার্তার পরও গো-রক্ষকদের প্রতাপ কমেনি৷ আসন্ন ২০১৯-এর দিল্লি দখলের লড়াইয়ে গোমাংস নিয়ে রাজনৈতিক চাপানউতোর যে চরমে তা স্পষ্ট৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.