সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ-মাওবাদী সংঘর্ষে ফের উত্তপ্ত ছত্তিশগড়ের অবুজমাঢ়ের জঙ্গল৷ এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজন মাওবাদীকে নিকেশ করা হয়েছে৷ আত্মরক্ষায় মাওবাদীদের ছোঁড়া পালটা গুলিতে জখম হয়েছেন দুই পুলিশকর্মী৷ তাঁদের অবস্থাও বেশ আশঙ্কাজনক৷ এই ঘটনার পর থেকে জঙ্গলে ঢাকা এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷
[আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করেই কাশ্মীর যাচ্ছেন রাহুল, সঙ্গে তৃণমূল-সহ ৯ বিরোধী দলের প্রতিনিধি]
মহারাষ্ট্র এবং ছত্তিশগড়ের সীমান্তে অবস্থিত নারায়ণপুরের বস্তারের অবুজমাঢ়ের জঙ্গল৷ প্রায় ছ’হাজার কিলোমিটার জায়গা জঙ্গলে ঢাকা৷ সেই সুযোগে বেশ কয়েকজন মাওবাদী ওই এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলেই খবর পায় পুলিশ৷ ধুরভেদা জঙ্গলে এক্কেবারে ক্যাম্প তৈরি করে সেখানে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে বলেই জানা যায়৷ সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় বিশাল পুলিশবাহিনী৷ তাদের উপস্থিতি টের পেতে বিশেষ সমস্যা হয়নি মাওবাদীদের৷ সঙ্গে সঙ্গে গোপন ডেরা থেকে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা৷ পালটা জবাব দেয় পুলিশকর্মীরা৷ প্রায় দেড় ঘণ্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই৷ তাতে একে একে পাঁচজন মাওবাদীকে খতম করা হয়৷ তাদের প্রত্যেকের কাছেই ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্র৷ ওই অস্ত্রশস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এদিকে, শনিবার সকালে মাওবাদীদের ছোঁড়া গুলিতে দু’জন পুলিশকর্মীও গুরুতর জখম হন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷
[আরও পড়ুন: ফের ফিক্সড ডিপোজিটের সুদে কোপ, SBI-এর সিদ্ধান্তে মধ্যবিত্তের ভাঁড়ারে ধাক্কা]
এর আগে গত ৩ আগস্ট রাজনন্দগাঁওয়ে মাওবাদী এবং পুলিশের সংঘর্ষ বাঁধে৷ বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইতে নিকেশ হন অন্তত সাতজন মাওবাদী খতম হয়৷ তাদের কাছ থেকেও বেশ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছিল৷ একই মাসে আবারও বস্তারে খতম পাঁচ মাওবাদী৷ এটাই চলতি মাসের দ্বিতীয় বড়সড় এনকাউন্টার বলেই দাবি পুলিশের৷ বারবার এনকাউন্টার সত্ত্বেও মাওবাদীদের সক্রিয়তা ভাবাচ্ছে প্রশাসনকে৷
#UPDATE Five Maoists have been killed in encounter with security forces in Narayanpur,Chhattisgarh https://t.co/a7hbBZ4Ei7
— ANI (@ANI) August 24, 2019
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার