সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও নৃশংস ধর্ষণের সাক্ষী থাকল উত্তর প্রদেশ৷ এবার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে, তার গর্ভের সন্তানকে জোর করে হত্যা করার চেষ্টা করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷
গত পাঁচ মাস আগে উত্তরপ্রদেশের বুলন্দশহরে এক নাবালিকাকে ধর্ষণ করে মহম্মদ ইউনুস৷ এই ঘটনার পর সে কিশোরীকে ধর্ষণের কথা বাড়িতে না বলার জন্য হুমকি দেয় বলে অভিযোগ৷ গোটা বিষয়ে ভয় পেয়ে বাড়িতে কিছু জানায়নি সেই কিশোরী৷ কিন্তু ক্রমাগত সে অসুস্থ হয়ে পড়ছিল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে সন্তানসম্ভবা বলে জানান চিকিৎসকরা৷ এরপরেই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ কিশোরী জানিয়েছে, ধর্ষকের মা তাকে ১০০০ টাকা দিয়ে বলেছিল, এই ঘটনার কথা যেন কাউকে না জানান হয়৷ এতে পরিবারের সম্মান নষ্ট হয়ে যাবে৷
কিশোরীর পরিবার যখন ঘটনাটি জানতে পারেন তখন তাকে এবং সন্তানের ভ্রুণ নিয়ে পুলিশের কাছে যান৷ পুলিশের তরফে জানানো হয়েছে, কিশোরীর প্রতিবেশী পরিবারের ছেলে ইউনুস৷ সে এই কাণ্ড ঘটিয়েছে৷ তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা
-
চরম মানসিক অবসাদেই বিপর্যস্ত জীবন! হাসপাতালে উরফি, উদ্বিগ্ন ভক্তরা
-
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, শ্রীলঙ্কা সিরিজ জিতেও মেঘাচ্ছন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
-
নেপালের বিপর্যয়ে পুণ্যার্থীরা নিখোঁজ! কাঁদছেন সদগুরু, হাত-পা কাঁপছে ধর্মগুরুর
-
প্রসাদে দেওয়া হয় চকোলেট! ভক্তদের প্রিয় এই কার্তিক মন্দিরের মাহাত্ম্য কী?