সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় তাঁরা পুলিশ (Police)। উর্দি পরে আইনশৃঙ্খলা রক্ষা করেন। কিন্তু এরই পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেটাই যেন কাল হল। এহেন ‘অপরাধের’ ফলে বদলি করে দেওয়া হল পাঁচ মহিলা পুলিশকর্মীকে। তামিলনাড়ুর (TamilNadu) এই ঘটনায় বেশ হতবাক সাধারণ মানুষ।
জানা গিয়েছে, গত রবিবার একটি বেসরকারি সংস্থা ওই বিউটি প্যাজেন্টের আয়োজন করেছিল। সেখানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন অভিনেত্রী ইয়াশিকা আনন্দ। ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রেণুকা, অশ্বিনী, নিত্যশীলা, সিবানেসান নামে চার পুলিশকর্মী। তাঁদের সঙ্গে ছিলেন এএসআই সুব্রামনিয়ানও। তিনি সেমবারানকোভিল থানায় কর্মরত। প্রতিযোগিতাটিও সেমবারানকোভিল এলাকাতেই আয়োজন করা হয়েছিল।
[আরও পড়ুন: প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক আটকাতে ব্যর্থ বঙ্গ বিজেপি, সুকান্তদের সময়ই দেননি মোদি]
[আরও পড়ুন: খারিজ জামিনের আবেদন, হাথরাস ষড়যন্ত্র মামলায় জেলেই থাকতে হবে সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে]
সর্বশেষ খবর
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে