শেখর চন্দ্র: কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পাঁচ শ্রমিকের। ধানবাদ ও গোমো স্টেশনের মাঝের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আপাতত আপ ও ডাউন লাইনে ব্যাহত রেল চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন ধানবাদের ডিআরএম।
সোমবার সকালে ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে ওভারহেড তারে কাজ চলছিল। সেই সময় আচমকাই বিদ্যুৎ চলে আসে। হাইভোল্টেজ তারে তড়িদাহত হন শ্রমিকেরা। এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জখমও হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে ধানবাদ রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক।
[আরও পড়ুন: জনবহুল রাস্তায় কিশোরীকে ২০ বার কোপ, পাথরের চাঁই দিয়ে মাথা থেঁতলে দিল প্রেমিক!]
দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম-সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরা। কাজ চলাকালীন কীভাবে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ এল, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরএম। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তির শিকার রেলযাত্রীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: গভীর রাতে SUV-পিকআপ ভ্যান সংঘর্ষ, অসমে মৃত ৭ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ