সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর তিনেক আগে হওয়া দিল্লি, রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে তাকে প্রথমবার দেখতে পাওয়া যায়৷ এর আগে নির্বাচনে কোন জনপ্রতিনিধিকে পছন্দ না হলে ভোটাররা ভোটই দিতেন না৷ সেই নির্বাচনেই প্রথমবার নির্বাচন কমিশন নোটা বা ‘নান অফ দ্য অ্যাবোভ’ চিহ্ন-র সূচনা করে৷ চারটি রাজ্যে সেই চিহ্নে ভোট দেন প্রায় ১৫ লক্ষ মানুষ৷ শতাংশের হিসেবে মোট ভোটের দেড় শতাংশ৷
এর পর কেটে গিয়েছে তিন তিনটি বছর৷ দেশ-রাজ্য রাজনীতির অনেক অদল বদল হয়েছে৷ নোটা ব্যবহারকারীর সংখ্যা অর্থ্যাৎ জনপ্রতিনিধি অপছন্দ হওয়ার ট্র্যাডিশনও সমান তালে চলছে৷ বরং বলা ভাল নোটা ব্যবহারকারীর সংখ্যা দিন কে দিন বাড়ছে৷ জানেন কি, সম্প্রতি হওয়া পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনে নোটা ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে সাত শতাংশে৷ অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি—পাঁচটি রাজ্যের ৮২২ কেন্দ্রে নির্বাচন হয়েছে৷ এই পাঁচ রাজ্যে ১৭ লক্ষ ভোটার নোটায় তাঁদের মতামত জানিয়েছেন৷ পাঁচটি রাজ্যে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানের ৬২টি কেন্দ্রে বিজয়ী প্রার্থীর থেকে নোটা বেশি ভোট পেয়েছে৷ এরকম কেন্দ্রগুলির মধ্যে ১৭টি আসন জিতেছে জয়ললিতার এআইডিএমকে, দশটি করে আসন জিতেছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস৷ সাতটি আসন জিতেছে কলাইনর করুণানিধির ডিএমকে এবং পাঁচটি আসন জিতেছে সিপিএম৷ তিনটি আসন জিতেছে নরেন্দ্র মোদির বিজেপি৷ সবচেয়ে আশ্চর্য হল, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে ৬০ লক্ষ ভোটার নোটায় তাঁদের মতামত জানিয়েছেন৷
সর্বশেষ খবর
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
-
ঝাড়খণ্ড ছাত্রবিক্ষোভ: ৩ সপ্তাহ পর আন্দোলনকারীদের দাবি মানল সরকার! বাতিল নিয়োগ পরীক্ষা
-
লক্ষ্য ‘চিকেনস নেক’ নিরাপত্তা, ছয় লেনের বিকল্প করোনেশন সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব