সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় গোটা পুলিশ স্টেশন ভরে গিয়েছিল ছোট ছোট মাথাগুলিতে৷ কেউ বয়ঃসন্ধির দোরগোড়ায়, কেউ সদ্য পেরিয়েছে সেই মাপকাঠি, কারও বা হাল্কা গোফের রেখা দেখা দিয়েছে ঠোঁটের উপরে৷ রাজ্যের একাধিক সাইবার ক্যাফেতে হানা দিয়ে এমনই ৬৫ কিশোরকে আটক করেছে হায়দরাবাদ পুলিশ৷ অভিযোগ, প্রত্যেকেই হয় পর্ন ফিল্ম দেখছিল, নয়তো আইএস জঙ্গিদের নৃশংস হত্যালীলা উপভোগ করছিল৷
বেশ কয়েকদিন ধরেই একাধিক অভিভাবকদের অভিযোগ পাচ্ছিল হায়দরাবাদ পুলিশ৷ অভিযোগ ছিল, তাঁদের বাচ্চারা ঘণ্টার পর ঘণ্টা সাইবার ক্যাফেতে কাটাচ্ছে৷ এমনকী, এর জন্য জোর করে টাকাও নিয়ে যাচ্ছে৷ এই অভিযোগের তদন্তে নেমেই সাইবার ক্যাফেগুলিতে আচমকা হানা দেয় পুলিশ৷ হাতেনাতে ধরা হয় কিশোরদের৷
পরে পুলিশ স্টেশনে সকলকে একসঙ্গে বসিয়ে বেশ কিছুক্ষণ কাউন্সেলিং করা হয়৷ কাউন্সেলিংয়ের সময় হাজির ছিলেন কিশোরদের অভিভাবকরাও৷ কেন বা কী কারণে এই বয়সেই কিশোররা এই ধরণের কাজে লিপ্ত হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ অভিভাবকদেরই বা কেমন করে পুরো বিষয়টি সামাল দেওয়া উচিত, সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়৷ প্রথমে কয়েকজন অভিভাবক একটু অস্বস্তি প্রকাশ করলেও পরে সকলেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন৷
সর্বশেষ খবর
-
ঠাঁই হয়নি বেডে, ৩ দিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মেঝেতে কাতরে মৃত্যু যুবকের! বাঁকুড়ায় তোলপাড়
-
৫০৪ কোটির ব্যাঙ্ক কেলেঙ্কারি, ৬ আমলা-সহ ১৯ অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট
-
‘মাফিকের নামে স্কুল চাই, নইলে…’, বাঁকুড়ায় ফের বড় আন্দোলনের ডাক সিজেপির
-
জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা ‘বৈষম্যে’র স্বীকার? বিস্ফোরক অভিযোগ নিয়ে কী বললেন ধাওয়ান
-
মারাদোনার সফর থেকে সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’, মাতৃত্ব সামলে টলিউডের ‘পোস্টার গার্ল’ প্রভাতকন্যা একতা