সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ুর্বেদিক কফ সিরাপ খেয়ে গত বৃহস্পতিবার ৬ জনের মৃত্যু হয়েছিল গুজরাটে (Gujarat)। ওই ঘটনায় মোদির-শাহর রাজ্যের ‘বিষাক্ত’ কফ সিরাপ নিয়ে আতঙ্ক তৈরি হয়। শনিবার ওই ঘটনায় অভিযুক্ত ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কালমেঘশব-অসব অরিষ্টা নামের কফ সিরাপ বিক্রি হচ্ছিল দোকানে। প্রতি বোতলের দাম ছিল ১৩০ টাকা। বিলদোরা গ্রামের অন্তত ৫০জনকে বিক্রি করা হয়েছিল এই সিরাপ (Cough Syrup)। যা খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন আরও দুজন। পরে তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর।
[আরও পড়ুন: রোহিতদের হেডস্যর যখন দর্শক! ছেলের খেলা গ্যালারিতে বসে দেখছেন দ্রাবিড়]
পুলিশেরও দাবি, কফ সিরাপ খেয়ে বমি-সহ একাধিক অস্বস্তি দেখা গিয়েছিল অনেকের শরীরে। এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুও হয়েছে। দ্রুত তদন্ত শুরু করা হয়। গত কয়েক দিনে গোটা রাজ্যে তল্লাশি চালিয়ে সাত জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সুরাট পুলিশ জনিয়েছে, ইতিমধ্যে ২,১৯৫টি বোতল ‘বিষাক্ত’ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
[আরও পড়ুন: শৈশবের রাজা-মন্ত্রী খেলাই অক্সিজেন জোগাত সুড়ঙ্গ বন্দি দশায়, বলছেন শ্রমিকরা]
সর্বশেষ খবর
-
সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড পানাগড়ে, আগুনে পুড়ে ছাই শোরুমের সমস্ত স্কুটি
-
দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ’মাস পেরনোর আগেই তাল কাটল র্যাপার বাদশার দাম্পত্যে
-
‘অনেক যুদ্ধ, অনেক ক্ষত’, বিদায়বার্তায় মেসির সঙ্গী ‘ব্রিন্দিস’, গানেই লড়াইয়ের কাহিনি শোনালেন লিও
-
ভোটের লড়াই, পথের লড়াই! পুরনির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড় কর্মসূচি বামেদের
-
পদ্মের হাতেই পঞ্চায়েতের ‘রিমোট’, বোর্ড তৃণমূলের থাকলেও বীরভূমে পছন্দের মুখ বসানোর ছক বিজেপির!