চলছিল একটি বহুতলের নির্মাণকাজ। তার মধ্যেই আচমকা ভেঙে পড়ল একটি উঁচু দেওয়াল। এর ফলে কংক্রিটের নিচে চাপা পড়েন ১২-১৫ জন শ্রমিক। ভয়াবহ দুর্ঘটনায় তাঁদের মধ্যে ৭ জন মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন। সোমবার রাতে এই ঘটনা ঘটে গুরুগ্রামের সিধ্রাওয়ালি এলাকার সিগনেচার গ্লোবাল সোসাইটি নামের একটি আবাসনে।
পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাস্থলে ১২ থেকে ১৫ জন শ্রমিক ছিলেন। সবার আগে দুর্ঘটনার খবর পায় স্থানীয় থানার পুলিশ। এর পর সেখানে পৌঁছায় রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী। ভাঙা দেওয়ালের ধ্বংসস্তূপ এত বড় ছিল যে প্রায় ঘণ্টা খানেক ধরে উদ্ধারকাজ চলে। গুরুতর আহত শ্রমিকদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের ৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জন গুরুতর আহত শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন:
বিপজ্জনক ঝুঁকির মধ্যে শ্রমিকরা কাজ করছিলেন, অভিযোগ করছেন মৃত শ্রমিকদের পরিবারের লোকেরা। এক আত্মীয়ের অভিযোগ, দুর্ঘটনার ঘটনা হয়েছে জেনে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু ভিতরে ঢুকতে দেয়নি ঠিকাদার সংস্থা। এমনকী কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে চায়নি। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকদের দেহ সরকারি হাসপাতালে রয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল? ঠিকাদার সংস্থার গাফিলতি ছিল কিনা, তদন্ত করে দেখা হচ্ছে
সর্বশেষ খবর
-
ঋতব্রতর ‘বিরোধী’ দলনেতা নির্বাচনকে চ্যালেঞ্জ করবে কালীঘাট? কল্যাণ বলছেন, ‘আদালতে প্রমাণ হবে’
-
নিজের রাজ্যের লিগেই অবিক্রীত রাহুল, আইপিএলে দারুণ ফর্ম সত্ত্বেও কেন এই অবস্থা?
-
প্রেমে প্রত্যাখ্যানের বদলা! অফিসে সহকর্মীদের সামনে তরুণীকে কুপিয়ে ‘খুন’ প্রাক্তন প্রেমিকের, প্রকাশ্যে ভিডিও
-
শুভেন্দুর পূর্ব মেদিনীপুর থেকে শুরু, প্রথম জেলা পরিষদ হাতছাড়া তৃণমূলের, পদ ছাড়লেন সভাধিপতি
-
সরকারি শিক্ষকরা প্রাইভেট টিউশন বন্ধ না করলে কড়া শাস্তি, নির্দেশিকা জারি শুভেন্দু সরকারের