সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেড়ানোর আনন্দ পরিণত হল শোকে। হিমাচল প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের সাত জনের। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ। আহতদের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
[স্কুলের সিলেবাস থেকে বাদ ডারউইনের ‘বিবর্তনবাদ’!]
পুলিশ সূত্রে খবর, হিমাচলের চুরধরে বেড়াতে গিয়েছিলেন সিরমৌরের কয়েকজন বাসিন্দা। রবিবার রাতে ১২ জনের ওই দলটি গাড়ি করে নিজের বাড়িতে ফিরছিলেন। গুম্মা ও অন্তরাবলীর মাঝে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। দুর্ঘটনায় মৃতরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও গভীর খাদ থেকে সব মৃতদেহ উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ নিয়েও রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কার থেকে তেল চুরির হিড়িক, বিস্ফোরণে পাকিস্তানে মৃত্যুমিছিল]
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখ হিমাচলের কাংরা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান পাঞ্জাবের ১৫ জন পর্যটক। এছাড়াও এপ্রিল মাসে নিয়ন্ত্রণ হারিয়ে সিমলার কাছে একটি নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই একটি বাস। মৃত্যু হয় ৪৪ জনের। পাহাড়ি রাজ্যগুলিতে পরপর দুর্ঘটনার ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
সর্বশেষ খবর
-
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ‘গ্য়াংওয়ার’, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী
-
মধ্যরাতে ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৭ জনের মৃত্যু, আহত বহু
-
শংকরপুর থেকে রওনা হয়ে নিখোঁজ, ৭ দিন পর বকখালিতে উদ্ধার ট্রলার, মৃত ৫ মৎস্যজীবী
-
সামনে দামী মোবাইল, লোভ সামলাতে না পেরে পার্সেল কেটে চুরি! কী পরিণতি অনলাইন বিপণি সংস্থার কর্মীর?
-
‘স্কুলেই ফিনান্সিয়াল লিটারেসি পড়ানো উচিত’, কলকাতায় বেঙ্গল রাইজিং বিসনেস সামিটে বললেন সুকান্ত মজুমদার