সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরা জানিয়ে দিচ্ছেন নরেন্দ্র মোদির ৫০০ ও ১০০০ টাকার নোট বদলের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনে কোনও সমস্যা ডেকে আনছে না৷ কেবল কালো টাকা আমানতকারীরাই নাকি এই সিদ্ধান্তে নাজেহাল হচ্ছেন৷ কিন্তু এই ঘটনায় যে সাধারণ মানুষ বিস্তর ভোগান্তির শিকার হচ্ছেন, সেই ঘটনার নজির আবারও দেখা গেল মুম্বইয়ে৷ শুক্রবার মুম্বইয়ের মুলুন্দে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনেই মৃত্যু হল এক বৃদ্ধের৷ জানা গিয়েছে, বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোট বদল করার জন্য তিনি ব্যাঙ্কের লাইনে বহুক্ষণ দাঁড়িয়ে ছিলেন৷ আর অপেক্ষা করতে করতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি৷ দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
টাকার সমস্যায় মৃত্যুর ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও টাকা বাতিলের ঘটনা সম্পর্কে ভুল তথ্য পেয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার৷ সেই ঘটনার পুনরাবৃত্তিই আবার এদিন ঘটল মুম্বইয়ে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার