সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর শাসক দল এআইএডিএমকে বুধবার দাবি করল, এখনও পর্যন্ত ৭৭ জন ব্যক্তি প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শোকে প্রাণ হারিয়েছেন৷ মৃতদের মধ্যে কেউ ‘আম্মা’ অসুস্থ শুনে, কেউ আবার ‘আম্মা’র প্রয়াণের খবর শুনে প্রাণ হারিয়েছেন৷ মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে শাসক দল৷
পাশাপাশি, ‘আম্মা’র মৃত্যুতে যাঁরা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে আহত হয়েছেন, তাঁদেরও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে এআইএডিএমকে৷ গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ মেরিনা বিচে এমজিআর মেমোরিয়ালের কাছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দেহ সমাধিস্থ করা হয়৷
সর্বশেষ খবর
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট