সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম বেতন কমিশনের সিদ্ধান্তে প্রায় ২৩.৫ শতাংশ বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে কমিশনের এই আবেদনে সিলমোহর দিল কেন্দ্র৷ এর ফলে প্রায় ৫০ লক্ষ কর্মচারীর বেতন বাড়ছে৷ উপকৃত হবেন প্রায় ৫৮লক্ষ পেনশনভোগীও৷
চলতি বছরের গোড়ার দিকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র৷ যার নেতৃত্বে ছিলেন ক্যাবিনেট সেক্রেটারি পি কে সিনহা৷ সেই কমিটিই এদিন এই সিদ্ধান্ত জানিয়ে রিপোর্ট জমা দিল অর্থমন্ত্রকের দফতরে৷ সেইমতো উপকৃত হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা৷ কমিশনের সুপারিশ অনুযায়ী এবার সর্বনিম্ন বেতন হতে চলেছে ১৮,০০০০টাকা৷ অন্যদিকে সর্বোচ্চ বেতন হতে পারে ২,৫০,০০০ টাকা৷ এই বেতনকাঠামো কার্যকর হবে ১ জানুয়ারী, ২০১৬ থেকেই৷ সেক্ষেত্রে এরিয়ার একদফায় দিয়ে দেওয়া হবে নাকি ধাপে ধাপে দেওয়া হবে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এছাড়াও এই কমিশনের সুপারিশে চলচি বেতনকাঠামো পালটে ‘পে-ম্যাট্রিক্স’ সামনে আনার প্রস্তাবও দেওয়া হয়েছে৷
বেতনবৃদ্ধির ফলে সরকারী কোষাগার থেকে খরচ বাড়ছে প্রায় ১.০২ লাখ কোটি টাকা৷ যদিও সরকারের আশা এর ফলে চাঙ্গাই হবে দেশের অর্থনীতি৷ বিশেষত রিয়েল এস্টেটের মতো ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলেই আশা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা