সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমির বিবাদের জেরে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়তে হল ন’জন মহিলাকে৷ যার মধ্যে আবার একজন নাবালিকা৷
পাঞ্জাবের কাপুরথালা এলাকার ঘটনা৷ সূত্রের খবর, ভুই গ্রামের মোড়ল বিনোদ সেহগাল এবং গ্রামের স্থানীয় এক পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদের বাঁধে৷ পরিবারের দাবি ছিল, সেই সম্পতি তাদের৷ কিন্তু মোড়ল জানান, জমিটি পঞ্চায়েতের অধীন৷ তাই সেখানে কমিউনিটি সেন্টার তৈরির ভাবনা চিন্তা করছেন তাঁরা৷ জমিকে কেন্দ্র করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শুরু হয় অ্যাসিড ছোড়াছুড়ি৷ ঘটনাস্থলে উপস্থিত সাতজন মহিলার দেহে গিয়ে পড়ে সেই অ্যাসিড৷ যার মধ্যে ছিলেন মোড়লের স্ত্রী রীনা সেহগালও৷ সেই পরিবারের দুই মহিলার গায়েও অ্যাসিড ছোড়া হয়৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷ চিকিৎসকরা জানিয়েছেন, বিপদমুক্ত তাঁরা৷ আপাতত সকলের অবস্থাই স্থিতিশীল৷
পুলিশের তরফে জানানো হয়েছে, অ্যাসিড আক্রমণের ঘটনায় দু’পক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে৷ তবে পুলিশ বচসায় জড়ানো ওই পরিবারের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে৷ গোটা ঘটনার লিখিত অভিযোগ জমা পড়েছে থানায়৷
সর্বশেষ খবর
-
ইংল্যান্ডকে বিশ্বজয়ী করেছিল ‘ভূতের গোল’! ব্রিটিশদের একমাত্র বিশ্বকাপ জয় ঘিরে আজও বিতর্ক
-
বাড়ির বাগানে সাপের উপদ্রব? এই ছোট্ট ভুলগুলি শুধরে নিলেই সমস্যার সমাধান!
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?