সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স স্রেফ সংখ্যামাত্র৷ সে কথা তিনি নিজে ভালই জানেন৷ এবার বোঝাচ্ছেন গোটা দেশকেই৷ সরকারি অপশাসনের জবাব দিতে তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৫ বছরের জল দেবী৷
এবার ডাকঘরেও মিলবে পাসপোর্ট
উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে খেরাগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ নির্দল প্রার্থী হিসেবেই তাঁর এই লড়াই৷ যে বয়সে মানুষ সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলেন, সে বয়সে দাঁড়িয়েও তিনি রাজনীতিতে তুমুল উৎসাহী৷ অবশ্য স্রেফ রাজনীতির খাতিরেই রাজনীতি করা নয়৷ হাতের লাঠি শক্ত করে বৃদ্ধা বলছেন, তাঁর লড়াই দুর্নীতির বিরুদ্ধে৷ সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে সরকার৷ আর তার জবাব দিতে তাঁর হাতের লাঠিই যথেষ্ঠ৷ দরকার হলে তা তিনি চালাতেও পারেন, হুঁশিয়ারি বৃদ্ধার৷ তবে আপতত সে সব কিছুই করছেন না৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই সংবিধানসম্মতভাবে দুর্নীতির মোকাবিলা করছেন তিনি৷
এবার সিলেবাসে ঢুকছে মোদির নোট বাতিলের সিদ্ধান্ত
এর আগে জেলা পঞ্চায়েত ভোটেও লড়াই করেছিলেন তিনি৷ জয়ও হাসিল করেছিলেন৷ যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতে বদ্ধপরিকর বৃদ্ধা৷ পরে তাঁর কাজ তুলে দেবেন সন্তানের হাতে৷ রাজনীতির ময়দানে প্যাঁচ পয়জারে তিনি কতটা লড়াই করতে পারবেন, সে তো পরের কথা৷ তবে বয়সকে তুচ্ছ করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহস তিনি দেখিয়েছেন, তাকেই কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ৷
Agra: 95-year-old Jal Devi standing as an independent candidate for upcoming UP assembly polls filed her nomination papers from Kheragarh pic.twitter.com/9VQ4Bu2EPI
— ANI UP (@ANINewsUP) January 25, 2017
সর্বশেষ খবর
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?