সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি শোনা গিয়েছিল এক ক্যান্সার আক্রান্ত ৯০ বছরের বৃদ্ধাকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ধর্ষণ করে খুনের চেষ্টা করেন৷ এই নৃশংস ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শতায়ুর এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল পাঞ্জাবে৷
পাঞ্জাবের পাতিয়ালাতে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয় তাঁর বাড়িতেই৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতে একাই বাড়ির উঠোনে ঘুমোতেন ওই বৃদ্ধা৷ সোমবার সকালে তাঁর অর্ধনগ্ন রক্তাক্ত দেহ দেখতে পান তাঁর পরিবার৷ তাঁদের দাবি, বৃদ্ধার অনাবৃত দেহ দেখেই সন্দেহ হয়৷ খোঁজ করে বাড়ি সংলগ্ন একটি ক্ষেত থেকে ওই বৃদ্ধার পোশাক পাওয়া গিয়েছে৷
সূত্রের খবর, সন্দেহ করা হচ্ছে রাতে ওই বৃদ্ধাকে ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়৷ তারপর তাঁর মাথায় ভারী কাঠজাতীয় বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়৷ ফের তাঁর দেহ এনে বাড়ির দালানে পাতা খাটে রেখে দেওয়া হয়৷
পরিবার থেকে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়৷ পুলিশ এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছে ও ধর্ষণের অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে৷ যদিও ইতিমধ্যেই বৃদ্ধার পরিবার এলাকার মাদকাসক্ত কয়েকজন যুবকের প্রতি সন্দেহপ্রকাশ করেছে৷ তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু