সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুত্ব করে নাবালিকাকে উত্যক্ত করার দায়ে এক ২২ বছরের যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ৷ অভিযোগ, একাধিক মেয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব করে তাদের ঘনিষ্ঠ হওয়ার জন্য জোর করত ওই যুবক৷ পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর, শিকারিকে নিজের ফাঁদেই পা দিতে বাধ্য করল দিল্লি পুলিশ৷
পুলিশ সূত্রের খবর, জগদীপ নামে ওই যুবক বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে পড়াশুনা করছে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সে মহিলাদের, বিশেষত স্কুল পড়ুয়া মেয়েদেরকে বন্ধুত্বের অনুরোধ পাঠাত৷ কোনও মেয়ে যদি তার আবেদনে সাড়া দিত, প্রথমে তার সঙ্গে ভাল বন্ধুত্ব করে তারপর তাকে ঘনিষ্ঠ হওয়ার জন্য উত্যক্ত করত৷ এমনকী অন্যথায় মেয়েদের অশ্লীল ছবি বাজারে ছড়িয়ে দেবে বলে ভয়ও দেখাত৷
দিল্লি পুলিশের আধিকারিক বিজয় কুমার জানিয়েছেন, কীর্তিনগর থানায় এক ব্যক্তি প্রথম এই ঘটনাটি জানান৷ তিনি অভিযোগ করেন তাঁর এক পরিচিত নাবালিকাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন অজ্ঞাতপরিচয় যুবক হেনস্তা করছে৷ ওই ব্যক্তি জানান, মেয়েটিকে ওই যুবক অশ্লীল প্রস্তাব দিয়েছে এবং তার প্রস্তাবে সাড়া না দিলে তার ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷
ওই ব্যক্তির অভিযোগের উপর ভিত্তি করেই পুলিশ সিদ্ধান্ত নেয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেই ওই যুবকের কাছে পৌঁছাবে পুলিশ৷ ওই একই নাবালিকার প্রোফাইল থেকে তদন্তকারী দলের সদস্যরা কথা বলে ওই উত্যক্তকারী যুবকের সঙ্গে৷ সেই সূত্র ধরেই শেষ পর্যন্ত জগদীপকে ধরে ফেলে পুলিশ৷
৩৫৪ ধারায় যৌন হেনস্তার মামলা দায়ের করে জয়দীপ সিংকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
‘হিন্দুত্বের হৃদয় অত্যন্ত বিস্তৃত’, ভিএইচপি-র অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির মাহাত্ম্য রাজ্যপালের মুখে
-
সপ্তমীর সাজে রাখছেন লিকুইড লিপস্টিক? এই ৬ ভুল করলে সাজ হবে ঘেঁটে ঘ!
-
পুজোর মরশুমে সুখবর, টয় ট্রেনে আরও ৬ জয় রাইড
-
আরও এক রাজ্যে কার্যকর অভিন্ন দেওয়ানি বিধি! শাহী টার্গেট পূরণের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি
-
সরল সেন্সরের কাঁচি! চৈনিক ‘চাল শুধরে’ অবশেষে ছাড়পত্র পেল সলমনের ‘মাতৃভূমি’