সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ধর্ষণের অভিযোগ উঠছে দেশের বিভিন্ন প্রান্তে৷ এই নৃশংস অত্যাচারের শিকার হয়েছে কখনও দুধের শিশু কখনও বা সদ্য যুবতী৷ এবার কেরলের কোল্লাম জেলায় এক ৯০ বছরের ক্যানসার আক্রান্ত বৃদ্ধা ধর্ষণের অভিযোগ তুললেন৷ ঘটনাটি ৫ দিন আগে ঘটলেও আজকেই প্রকাশ্যে আসে৷
পুলিশ সূত্রের খবর, বৃদ্ধা অভিযোগ করেছেন ৫ দিন আগে রাতে এক দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়৷ হাতে ছুরি নিয়ে বৃদ্ধাকে আক্রমণ করে ওই দুষ্কৃতী৷ অভিযোগ, এরপরেই ধর্ষণের শিকার হন ওই বৃদ্ধা৷ যেহেতু বাড়ির পিছনের একটি দরজা দিয়ে ওই দুষ্কৃতী প্রবেশ করে ফলে বৃদ্ধার অনুমান, কোনও পরিচিতই এই ঘটনার নেপথ্যে রয়েছে, নয়তো বাড়ির পিছনের প্রবেশপথ ব্যবহার করে বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির ঢোকা কার্যত অসম্ভব৷
পুলিশ আধিকারিক অজিথা বেগম এই প্রসঙ্গে জানিয়েছেন, বৃদ্ধার অভিযোগের উপর ভিত্তি করেই ৩৭৭ ডি এবং ৩৫৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তদন্তে অভিযোগের সত্যতা যাচাই হলেই পদক্ষেপ নেবে পুলিশ৷
ঘটনার পর বৃদ্ধা তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে পুলিশকে জানানোর সিদ্ধান্ত নেন কিন্তু শেষ পর্যন্ত ৫ দিন পর অভিযোগ দায়ের করেন তিনি৷ পুলিশের কাছে তাঁর অনুরোধ, শীঘ্রই অপরাধীকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক৷
সর্বশেষ খবর
-
কনুইতে অ্যানাস্থেশিয়ার ইঞ্জেকশন! মাত্রাতিরিক্ত ওষুধেই মৃত্যু এনআরএসের নার্সের?
-
জঙ্গি হামলার আশঙ্কা? শুধু কালীঘাট মন্দিরের জন্য আলাদা ফাঁড়ি, বেনজির পদক্ষেপ কলকাতা পুলিশের
-
‘উন্নতি করো, নয়তো বাদ পড়তে হবে’, উইকেটরক্ষককে সোজা বলে দিলেন গিল-গম্ভীররা
-
‘যদি কাউকে কষ্ট দিয়ে থাকি…’, নেতাজি প্রসঙ্গে কুমন্তব্য নিয়ে ‘সুরবদল’ অনন্ত মহারাজের
-
সিদ্ধার্থ নন, গর্ভবতী কিয়ারার ‘রক্ষাকবচ’ জনপ্রিয় অভিনেতা! প্রকাশ্যে কোন সত্যি?