সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেনামহলে পরিচিত ছিলেন অদম্য সাহসের জন্য৷ যে কোন বিপজ্জনক অভিযানই হোক না কেন, সব সময় এগিয়ে আসতেন সহকর্মীদের মধ্যে জনপ্রিয় ‘ডাডা’৷ আসলে ভারতীয় সেনাবাহিনীর হাবিলদার হাঙ্গপান ডাডাকে আদর করে এই নামেই ডাকতেন সহকর্মীরা৷ সেই অকুতোভয় সেনা জওয়ানই হার মানলেন মৃত্যুর কাছে৷ মারা যাওয়ার আগে অবশ্য চার জঙ্গিকে নিকেষ করেন ডাডা৷ ঘটনাটি ঘটে উত্তর কাশ্মীরের কাছে শামসাবাড়ি রেঞ্জে৷
১৩ হাজার ফুট উঁচু সামশাবাড়িতে গত বৃহস্পতিবার টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি দল৷ হাবিলদার হাঙ্গপান ডাডার নেতৃত্বে চলছিল এই নজরদারী৷ আচমকাই শামসাবাড়ি রেঞ্জে লুকিয়ে থাকা সশস্ত্র জঙ্গিদের দলকে দেখতে পান জওয়ানরা৷ সঙ্গে সঙ্গেই জঙ্গিদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী৷ শুরু হয় দু’পক্ষের মধ্যে গুলির লড়াই৷ চার জঙ্গিকে নিকেষ করেন ডাডা৷ অসাধারণ উপস্থিত বুদ্ধিতে সহকর্মীদেরও প্রাণ বাঁচান ডাডা৷ সেনা সূত্রে খবর, পাক-অধিকৃত কাশ্মীর থেকে এপারে ঢুকেছিল ওই জঙ্গিরা৷ জঙ্গিদের ছোড়া গুলিতে গুরুতর জখম হন ডাডা৷ তাঁকে ভর্তি করা হয় সেনা হাসপাতালে৷ টানা ২৪ ঘণ্টা ধরে চলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া৷ হাসপাতালেই শুক্রবার মৃত্যু হয় ডাডার৷
অরুণাচল প্রদেশের ছোট্ট গ্রাম বোদুরিয়ার যুবক ডাডা ১৯৯৭ সালে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে৷ অসম রেজিমেন্টের হয়ে প্রথম পোস্টিং৷ বর্তমানে রাষ্ট্রীয় রাইফেলসের হয়ে উত্তর কাশ্মীরে ছিল তাঁর পোস্টিং৷ নিহত সেনা জওয়ানের পরিবারে আছেন স্ত্রী ছাসেন লোয়াং, বছর দশেকের মেয়ে রুখিন এবং বছর ছয়েকের ছেলে সেনওয়াং৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১