সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রীষ্ম হোক বা বর্ষা, গাড়ি হোক বা রিক্সা, রাস্তায় বেরোলেই একবার না একবার বলতেই হয় উফ! রাস্তাটার কি অবস্থা৷ বারবার মেরামত করেও লাভ হয়না অধিকাংশ ক্ষেত্রে৷ উপরন্তু খরচা হয় বেশ খানিকটা টাকা৷ কিন্তু কানাডার এক প্রবাসী ভারতীয় অধ্যাপক সম্প্রতি একটি অভিনব উপায়ে এই সমস্যার সুরাহা করছেন৷ রাস্তা নাকি এবার নিজেই মেরামত হবে৷ এমনটাই দাবি করছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অধ্যাপক৷
নাগপুরের নেমকুমার বান্থিয়া নামের ভারতীয় এই অধ্যাপক দীর্ঘ ৩৪ বছর ধরে কানাডায় বসবাস করছেন৷ সেখানেই এই বিষয় নিয়ে তিনি গবেষণা শুরু করেন৷
সম্প্রতি বেঙ্গালুরুর একটি গ্রামে এই রাস্তা তৈরির কাজও শুরু হয়েছে৷ নেমকুমার জানিয়েছেন, পরিবেশবান্ধব এই পদ্ধতি রাস্তা নির্মাণের সময় যেমন পরিবেশ দূষণ আটকাবে তেমনই এই অভিনব পদ্ধতির জন্য বহু অর্থ ব্যয়ের প্রয়োজন নেই৷
ভারতীয় যে কোনও রাস্তার থেকে বেধে প্রায় ৬০ শতাংশ কম এই অভিনব রাস্তাটি৷ মজবুত কনক্রিটের এই রাস্তা তৈরি হচ্ছে ফাইবার ন্যানো কোটিং দিয়ে যার ফলে ভাঙা বা ফাটল নিজে নিজেই মেরামত হবে৷ হাইড্রোফিলিয়া জলকে আকৃষ্ট করে এবং এই জলের সংস্পর্শেই অতিরিক্ত সিলিকেট তৈরি হয় যার জন্য সময় মত যেকোন ফাটল মেরামত হয়ে যায়৷
নেমকুমারের দাবি ১৫ বছরেরও বেশি চলবে এই রাস্তা৷ এবং আগামীদিনে ভারত নয়, অন্যান্য দেশেও এই ধরনের প্রোজেক্ট করতে ইচ্ছুক ভারতীয় এই আইআইটিয়ান৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ