সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেলমেট ছাড়াই স্কুটারে যাচ্ছিলেন মহিলা যাত্রী৷ নিয়মমতো কর্তব্যরত মহিলা ট্রাফিক সার্জেন্ট তাঁকে আটক করেছিলেন৷ তাঁর জরিমানা ধার্য হয়েছিল ৫০০ টাকা৷ কিন্তু জরিমানা দেওয়া তো দূরের কথা, উল্টে মহিলা পুলিশের উপরই চড়াও হল ওই যাত্রী৷ মুম্বই সাক্ষী থাকল এই ঘটনার৷
মাসখানেক আগেও মুম্বইতে ঘটেছিল একইরকম ঘটনা৷ বিলাস সিন্দে নামে এক ট্রাফিক পুলিশ হেলমেট ও লাইসেন্স না থাকার কারণে আটক করেন এক নাবালককে বাইক আরোহীকে৷ জরিমানা না দিয়ে অভিযুক্তই উল্টে আক্রমণ করেছিল পুলিশকে৷ সে ঘটনার ছায়াই যেন দেখা গেল এখানেও৷ নাকাবন্দি এলাকায় প্রিয়াঙ্কা খট নামে এক মহিলা পুলিশ ছিলেন ট্রাফিক সামলানোর দায়িত্বে৷ হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে যাওয়ার কারণে তিনি আরতি পাটলেকার নামে এক যুবতীকে আটক করেন৷ মহারাষ্ট্রের নতুন আইন অনুযায়ী তার থেকে ৫০০ টাকা জরিমানা চাওয়া হয়৷ আরতি নামের ওই যুবতী ১০০ টাকার বেশি জরিমানা দিতে অস্বীকার করে৷ এই নিয়ে পুলিশের সাথে বচসা শুরু হয় তার৷ তাকে বোঝানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি৷ উপরন্তু পুলিশদের উদ্দেশ্যে তিনি কটূক্তি করতে শুরু করেন৷ পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক পুলিশকর্মীর সঙ্গেও এ নিয়ে বচসা বাধে তার৷ এ সময়ই বাধা দিতে এলে মহিলা সার্জেন্টকে চড় মারে সে৷ তারপর নিজের দাদাকে ফোন করে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করে৷ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আরতির দাদাও পুলিশকে তার উচ্চমহলে পরিচিতির কথা বলে ভয় দেখানোর চেষ্টা করে৷
এরপরই অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হয়৷ ৩৩২ ও ৩৫৩ ধারায় সরকারি কর্মচারীকে হেনস্তা করার দায়ে মামলা করা হয় তাদের বিরুদ্ধে৷
সর্বশেষ খবর
-
মহামেডান পর্ব অতীত, এবার অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের কোচ হলেন মেহরাজউদ্দিন
-
বদলের বাংলায় বদলাচ্ছে শিল্প পরিবেশ, বিনিয়োগ টানতে পাণ্ডবেশ্বরে হবে বিশেষ কনক্লেভ
-
মেলবোর্নের ধাঁচে এবার কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মন্ত্রী অর্জুন
-
নেপালের প্রথম মহিলা কপ্টার ক্যাপ্টেন! ধ্বংসযজ্ঞের মাঝে শয়ে শয়ে প্রাণ বাঁচালেন ‘ঈশ্বরের দূত’ প্রিয়া
-
এবার অক্ষয় কুমারের নায়িকা রুক্মিণী, ‘দেশু’ উন্মাদনার মাঝেই বলিউডে বড় ধামাকা ‘বিনোদিনী’র