সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রমাণ মিলল দেশের ভেঙে পড়া স্বাস্থ্য পরিষেবার৷ এবার কেরলে৷ মৃতের পরিবারের হাতে অন্য কারও মৃতদেহ তুলে দিয়েছিল কেরলের এরনাকুলাম মেডিক্যাল সেন্টার৷ এর জন্য জনপ্রিয় এই হাসপাতালকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল কেরলের স্টেট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশন৷
২০০৯ সালের ৩০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার পুরুষোত্তমনের৷ কোনও কারণে বেশ কয়েকদিন তাঁর মৃতদেহ হাসপাতালের মর্গেই রাখতে হয়৷ ২০১০ সালে পয়লা জানুয়ারি পুরষোত্তমনের পরিবার তাঁর মৃতদেহ নিতে আসে৷ তখন অন্য কারও মৃতদেহ পুরুষোত্তমনের মৃতদেহ বলে তাঁদের দেওয়ার চেষ্টা করে হাসপাতাল৷
পরে পুলিশ সূত্রে জানা যায়, একই দিনে মৃত্যু হয়েছিল লেফটেন্যান্ট এ পি কান্তির৷ তাঁর পরিবারকেই পুরুষোত্তমের মৃতদেহ দিয়ে দেওয়া হয় হাসপাতালের তরফ থেকে৷ হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি ছিল, সমস্ত দোষ কান্তি পরিবারেরই৷ নিজের পরিবারের সদস্যের মৃতদেহ চিনতে ভুল করেছেন তাঁরা৷ তবে এই যুক্তি ধোপে টেকেনি কেরলের স্টেট কনজিউমার ডিসপুট রিড্রেসাল কমিশনে৷ হাসপাতালের এই অমানবিক ভুলের জন্য পুরুষোত্তমের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?