সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের উড়ো ফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুন করার হুমকি এল। এবার পুলিশের কন্ট্রোল রুমে নয়, সাতনার এক ব্যক্তির মোবাইলে। ফোনে তাঁকে বলা হয়, বোমা হামলায় মোদিকে উড়িয়ে দেওয়ার ছক কষা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে এমন ফোন পেয়ে বেশ ঘাবড়েই যান সাতনার ওই বাসিন্দা। সোমবার রামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
[পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও]
পুলিশকে তিনি জানান, ৭৯৬৫১২১৯ নম্বর থেকে তাঁর কাছে ফোনটি এসেছিল। তাঁকে জানানো হয়, আগামী ২৫ মে মুম্বইয়ের কল্যাণে একটি বিশাল মিছিল বেরোনোর কথা। সেখানেই বোমা মেরে প্রধানমন্ত্রীকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনায় নাকি ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে যুক্ত রয়েছে আরও দু’জন। এবং সাতনার বাসিন্দাকে নিজেদের দলে চেয়েই ফোনটি করা হয়েছিল। এমনকী মোদিকে উড়িয়ে দিতে পারলে তাঁকে ৫০ কোটি টাকা দেওয়ারও লোভ দেখানো হয়। কিন্তু কোনও প্রস্তাবেই রাজি হননি ব্যক্তি। প্রথমে মনে হয়েছিল হয়তো কোনও উড়ো ফোন। নেহাতই ঠাট্টা করার জন্য এসব বলা হচ্ছে। কিন্তু যেখানে প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে রয়েছে, সেখানে কোনও ঝুঁকি না নিয়েই পুলিশের দ্বারস্থ হন তিনি। পুলিশকে কথপোকথনের রেকর্ডিংও জমা দিয়েছেন।
[ভারতের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের]
অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাদেরও প্রাথমিক ধারণা হয়তো এটি ভুয়ো ফোন। তবে সাতনার এসএইচও জানান, “আট সংখ্যার নম্বরটি কোনও বিদেশি নম্বর বলে মনে করা হচ্ছিল। তবে ইন্টারনেটে চেক করে জানা যায়, নম্বরটি আহমেদাবাদের। অচেনা ব্যক্তির কথার মধ্যে গুজরাটি টানও রয়েছে। সাতনা পুলিশ ও সাইবার বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। সাতনা জেলা থেকে এর আগে দুই পাকিস্তানি চরকে গ্রেপ্তার করেছিল ভোপাল এটিএস। তাই খুনের হুমকির ফোনটিও হালকাভাবে নেওয়া হচ্ছে না।”
সর্বশেষ খবর
-
২১ জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির! সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু ‘আসল’ তৃণমূলের
-
৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! মলের বেসমেন্টে ছুড়ে ফেলা হল দেহ, উত্তরপ্রদেশে চাঞ্চল্য
-
সাংসারিক অশান্তি, ব্যবসায় মন্দা! ফিটকিরির এই ৫ টোটকায় কাটবে বাস্তুদোষ
-
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল! পাঁচদিন পর কাকদ্বীপে খোঁজ মিলল শংকরপুরের ১৫ মৎস্যজীবীর
-
১৬ দিন আগেও বিশ্বকাপ খেলেছিলেন! রহস্যজনক মৃত্যু দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারের