সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানীর বুকে ধর্ষিতা ১৬ বছরের এক নাবালিকা৷ ধর্ষণের পর নৃশংস ভাবে মারধর করে তাকে ঝোপে ফেলে রেখে পালিয়ে গেল দুষ্কৃতী৷ এমনটাই অভিযোগ করা হয়েছে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে৷
সূত্রের খবর, ওই নাবালিকার প্রতিবেশী বিবেক নামের এক যুবক দু’বছর আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে৷ কিন্তু দুই সন্তানের পিতা বিবেক কিছুতেই সেই প্রতিশ্রুতি পূরণ করেনি৷
গত সপ্তাহে, ওই যুবক নাবালিকাকে ডেকে পাঠায় সরাই রহিল্লা এলাকায়৷ অভিযোগ, সেখানেই একটি ঝোপের আড়ালে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বিবেক৷ ওই নাবালিকা বাধা দেওয়ায় তাকে বেধড়ক মারধর করে বিবেক৷ তারপর অচৈতন্য অবস্থায় ঝোপেই ফেলে রেখে পালিয়ে যায় সে৷
এক পথচারী মেয়েটিকে পড়ে থাকতে দেখে পুলিশকে জানান৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার তিনদিন পর মেয়েটির জ্ঞান ফিরেছে বলে জানিয়েছে পুলিশ৷
ঘটনার পরই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১