Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Kota

কোটায় হস্টেলের ঘরেই মেডিক্যাল পরীক্ষার্থীর আত্মহত্যা! চলতি বছরে নবম

গত বছর কোটায় আত্মঘাতী হয় ১৭ পড়ুয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৫, ১৬:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৫, ১৬:০১

options
link
কোটায় হস্টেলের ঘরেই মেডিক্যাল পরীক্ষার্থীর আত্মহত্যা! চলতি বছরে নবম zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোটা শহরে উচ্চাকাঙ্ক্ষার বলি অব্যাহত। এবারে সতেরো বছরের মেডিক্যাল পরীক্ষার্থী আত্মহত্যা করল! কোটার জয়াহর নগরে হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। চলতি বছরে এই নিয়ে ৯ জন ছাত্র আত্মহত্যা করল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম হংসরাজ শংকর। সে বিহারের নালন্দা জেলার বাসিন্দা। গত বছরের এপ্রিল থেকে মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল কোটায়। হস্টেলের কেয়ারটেকার জানিয়েছেন, ঘটনার দিন সন্ধে থেকে ঘরের দরজা বন্ধ করে বসেছিল সে। পুলিশকে খবর দেওয়া হয়। জওহর নগরের এসএইচও রামলক্ষ্মণ জানান, দরজা ভাঙলে দেখা যায় একটু লোহার রডের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়েছে পড়ুয়া। যেহেতু ‘আত্মহত্যা নিরোধক’ সিলিং ফ্যান ছিল হস্টেলের ঘরে, সেই কারণেই লোহার রড যোগাড় করেছিল হংসরাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোটার এসএইচও জানিয়েছেন, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি ঘর থেকে। ছাত্রের বাবা-মা এলে দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। উল্লেখ্য, একাধিক সরকারি ও বেসরকারি উদ্যোগের পরেও কোটায় মৃত্যুমিছিল থামানো যাচ্ছে না। চলতি বছরে এই নিয়ে ৯ জন পরীক্ষার্থী আত্মহত্যা করল। গত বছর আত্মঘাতী হয় ১৭ পড়ুয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.