সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারত-পাক সম্পর্কে তীব্র উত্তেজনার মধ্যেই গুজরাত উপকূল থেকে আটক করা হল এক পাক নৌকাকে৷ কী উদ্দেশ্যে সেটি এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে৷
পাক প্রত্যাঘাতের আশঙ্কায় সারা দেশ জুড়ে জারি কড়া সতর্কতা৷ সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে নজরদারি বাড়ানো হয়েছি৷ রবিবার গুজরাতের কাছে এক ভিনদেশি নৌকার খোঁজ পায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী৷ সমুদ্রপাবকের হাতে আটক হওয়া ওই নৌকা থেকে নয়জনকে গ্রেফতার করা হয়েছে৷ ঠিক কী কারণে তাঁরা এসেছে, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ৷
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধৃতরা সকলেই মাছ ধরতে বেরিয়েছিলেন৷ কোনওভাবে তাদের নৌকা সীমান্ত লঙ্ঘন করে ভারতে এসে পড়েছে৷ তবে এখনই এ ব্যাপারে নিশ্চিত নন গোয়েন্দারা৷ বিশেষেত ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন তলানিতে, যখন যে কোনও মুহূর্তে পাক প্রত্যাঘাতের আশঙ্কা করা হচ্ছে, তখন কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না৷ কোনওরকম নাশকতার পরিকল্পনার সঙ্গে তাঁরা জড়িয়ে আছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ আর তাই তদন্তের খাতিরে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে৷ ইতিমধ্যে নিরাপত্তার মাত্রা বাড়ানো হয়েছে আরও৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার