Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬

পাঁচ বছরের শিশুর পায়ে কামড় বাস কন্ডাক্টরের!

এই অদ্ভুত ঘটনার শিকার হয়েছে লুধিয়ানায় এক বেসরকারি স্কুলের ছাত্রী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১৫:০৮

options
link
পাঁচ বছরের শিশুর পায়ে কামড় বাস কন্ডাক্টরের! zoom
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুল বাসে বাড়ি ফিরছিল বছর পাঁচের এক শিশু৷ কিন্তু সেই বাসেই তার পায়ে কামড়ে দিল বাসের কন্ডাক্টর৷ এই অদ্ভুত ঘটনার শিকার হয়েছে লুধিয়ানায় এক বেসরকারি স্কুলের ছাত্রী৷

সূত্রের খবর, বাড়িতে ফিরে ওই শিশু তার মাকে সমস্ত ঘটনা জানায়৷ তারপরই তার অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষর কাছে লিখিত অভিযোগ দেন৷ সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রের খবর, যৌন হেনস্তার অভিযোগ দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাকে৷ ঘটনার জেরেই স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকেও বহিষ্কার করেন৷ কিন্তু ২৭ বছরের একজন যুবক এমন অমানবিক কাজ কেন করল তা এখনও জানা যায়নি বলেই দাবি করেছে পুলিশ৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.