সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে গণপতি বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা। শোভাযাত্রার মধ্যেই ঢুকে পড়ল ট্রাক। পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। আহতের সংখ্যা ২৫।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে হাসান জেলার মোসালেহোসাল্লি এলাকায় গণপতি বিসর্জনের একটি শোভাযাত্রা বেরিয়েছিল। অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ। পিছনে ছিল একটি ট্রাক। ঠিক তখনই ওপর দিক থেকে একটি বাইক আসছিল। সেটিকে জায়গা দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঢুকে পড়ে। এরপরই হুলস্থূল পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন ট্রাকের চালকও। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখমন্ত্রী সিদ্দারামাইয়া। মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। বহু মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি। মৃতদের আত্মার শান্তি কামনা করি। প্রার্থনা করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের