Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

হাতকড়া পরেই মেয়ের বিয়ে দিলেন কন্যাদায়গ্রস্ত পিতা

জানেন কোথায় ঘটেছে এই ঘটনা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ১৩:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৭, ১৩:০৭

options
link
হাতকড়া পরেই মেয়ের বিয়ে দিলেন কন্যাদায়গ্রস্ত পিতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ কথায় বলে কন্যাদায়গ্রস্ত পিতা। বিয়ের আয়োজন থেকে কন্যা সম্প্রদান মেয়ের বিয়েতে বাবার দায়িত্ব ঠিক কতটা, তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর পাত্রীর যদি কোনও দাদা থাকে, তাহলে বোনকে সুষ্ঠুভাবে শ্বশুরবাড়িতে পাঠানোর ভার তাঁর ঘাড়েও বর্তায় বইকি। এমনকী, দাদার বন্ধুরাও অনেক সময় বিয়ের নানা দায়িত্ব ভাগ করে নেন। শুধু বাঙালি কেন, ভারতের যেকোনও সম্প্রদায়ের বিয়েতেই চিরকাল এমনটাই হয়ে আসছে। কিন্তু, ধরুন যদি এমন হয়, বাড়িতে  মেয়ের বিয়ের আসর বসেছে। আর সেখানে পাত্রীর বাবা, দাদারা পুলিশি ঘেরাটোপে হাতে হাতকড়া পরে দাঁড়িয়ে আছেন। এমনই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায়।

[অ্যাসিড হামলার স্মৃতি অতীত, বিয়ে করে নতুন জীবনে প্রবেশ এই যুবতীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজয়ওয়াড়ার বাসিন্দা মনোহর মালাডে ও তাঁর দুই ছেলে আমোগোন্দ ও সিদ্ধেশ্বর এখন জেলে। একটি খুনের মামলায় তাঁদের বিচার চলছে নিম্ন আদালতে। মঙ্গলবার ছিল মনোহরের একমাত্র মেযের বিয়ে। অগত্যা মেয়ের বিয়েতে হাজির থাকার জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন মনোহর ও তাঁর দুই পুত্র। কিন্তু সে আবেদন খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে অন্ধ্র হাই কোর্টে মামলার করেন তাঁরা। মামলার নথির সঙ্গে বিয়ের কার্ড জুড়ে দেওয়া হয়। জামিনের আবেদন খারিজ করে দিলেও, বিশেষ পুলিশি প্রহরার মনোহর ও তাঁর দুই ছেলে বিয়ে হাজির থাকার অনুমতি দেয় হাই কোর্ট। হাই কোর্ট জানিয়েছে, নিম্ম আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর পরিস্থিতি কোনও পরিবর্তন হয়নি। তাই জামিন খারিজ রায়টি নতুন করে পুর্নবিবেচনার করার কোনও প্রয়োজন নেই। তবে বিশেষ পুলিশি প্রহরায় অভিযুক্তদের বিয়ের আসরে হাজির থাকার অনুমতি দেওয়া যেতে পারে।

[রাতভর চলল তল্লাশি, উত্তরকাশীর বাস দুর্ঘটনায় উদ্ধার ২২টি দেহ]

আদালতের নির্দেশ মতো মঙ্গলবার সকালে বিশেষ প্রহরায় হাতকড়া পরিয়ে মনোহর ও তাঁর দুই ছেলেকে, বিয়ের আসরে নিয়ে যায় পুলিশ। দিনভর বিয়ের আসরে হাতকড়া পরেই দাঁড়িয়ে ছিলেন তাঁরা। সন্ধ্যায় আবার একইভাবে তাঁদের জেলে ফিরিয়ে আনা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.