সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুম্বন বিতর্কে জড়ালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ রবিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠান চলাকালীন তাঁর গালে চুম্বন করেন চিকমাগালুর জেলার গিরিজা শ্রীনিবাস নামের এক মহিলা সমর্থক৷ চুম্বন পেয়ে অবশ্য এতটুকু অস্বস্তি ফুটে ওঠেনি মুখ্যমন্ত্রীর চোখে-মুখে৷ বরং ওই মহিলা সমর্থকের মাথায় হাত বোলাতে দেখা যায় সিদ্দারামাইয়াকে৷
বিতর্ক দানা বাঁধছে দেখে ওই মহিলা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জানান, “সিদ্দারামাইয়াকে আমি বাবার চোখে দেখি৷ ডাকি আপ্পাজি বলে৷ ছোটবেলা থেকে আমি ওঁর ফ্যান৷ আজ প্রথম আমি আমার আইডলকে চোখের সামনে দেখলাম৷ উত্তেজনা চেপে রাখতে না পেরে আমি তাঁকে চুম্বন করে ফেলেছি৷”
দেখুন সেই ভিডিও:
#WATCH: A woman kisses Karnataka CM Siddaramaiah during a state-level program of Kuruba Community in Bengaluru.https://t.co/oyG6IuqROW
— ANI (@ANI_news) 26 June 2016
সর্বশেষ খবর
-
‘সজলের পুজোয় ঢাক বাজানো-ধুনুচি নাচের নিয়ম জানুন’, সুদীপার নিশানায় ‘মুখোশধারী’ টলিউড
-
পুলিশের নজর এড়াতে শাড়ির আড়ালে লুকিয়ে তৃণমূল কর্মী! শেষমেশ কী হল?
-
এবার তৃণমূলে ভবনেও পচা ডিমের আশঙ্কা? কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার
-
ফের রক্তাক্ত নানুর! দুই গোষ্ঠীর লড়াইয়ে চলল গুলি, মৃত ১, গ্রামে মোতায়েন পুলিশ
-
‘ভয়ংকর রকম কমে গিয়েছে’, ভারতের জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ মাস্কের