সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতিসাধনের আশ্বাস দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু বাস্তব হল, যোগীর জমানাতে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার বেহাল দশাটাই বারবার সামনে চলে আসছে। এবার নয়ডাতে নিজের আবাসনের নিচেই খুন হয়ে গেলেন এক যুবতী।
[ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী]
জানা যাচ্ছে, চার-পাঁচ মাস আগেই নয়ডার সেক্টর ৬২-তে শতাব্দী অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসনে থাকতে শুরু করেছিলেন অঞ্জলি নামে ওই যুবতী। পেশায় তিনি ছিলেন বিটেক ইঞ্জিনিয়ার। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মঙ্গলবার রাতে অফিস থেকে ফেরার পথে, অঞ্জলিকে তাড়া করে এক দুষ্কৃতী। ছুটতে ছুটতে নিজের আবাসনে পৌঁছেও যান অঞ্জলি। কিন্তু, আবাসনের বেসমেন্টেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতী।আশ্চর্যজনকভাবে, ঘটনার সময়ে সেখানে কোনও নিরাপত্তাকর্মী ছিলেন না। এমনকী আবাসনের অন্য বাসিন্দারাও কিছু টের পাননি। বুধবার সকালে অঞ্জলির মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
[মোরা বিধ্বস্ত বাংলাদেশে ৩৩ বাসিন্দার প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা]
ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নয়ডার এসএসপি লভ কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পুলিশের হাতে এসেছে। ঘটনায় দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মন্ত্রী শ্রীকান্ত শর্মা।
[রমজান, তাই ক্যান্টিনে খাবার পাচ্ছেন না আলিগড়ের হিন্দু ছাত্ররা]
তবে এই প্রথম নয়, যোগীর জমানায় উত্তরপ্রদেশের মহিলাদের বারবার আক্রান্ত হতে হচ্ছে। দিন কয়েক আগে একই পরিবারের চারজন মহিলাকে ধর্ষণ করেছিল দুষ্কৃতীরা। একজনকে খুনও করা হয়েছিল। গত ২৮ মে উত্তরপ্রদেশের রামপুরে দুই যুবতীকে হেনস্থার অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও আবার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দেয় দুষ্কৃতীরা। জানা যায়, রামপুরে প্রকাশ্য দিবালোকে রাস্তাতেই দুই তরুণীকে হেনস্থা করতে থাকে ১২ থেকে ১৪ জন যুবক। বারবার ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করতে থাকলেও, রেহাই পাননি ওই দুই তরুণী। শারীরিক হেনস্তা থেকে ঠাট্টা-ইয়ার্কি, কিছুই বাদ রাখেনি ওই যুবকেরা।
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের