সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার নিয়ে যত গর্জে, তত বর্ষে না কেন্দ্র! যত দিন যাচ্ছে, ততই আধার নিয়ে পিছু হটতে শুরু করল নরেন্দ্র মোদির সরকার৷ বিরোধীদের তরফে লাগাতার আক্রমণের জেরেই আধার নীতিতে বদলের সিদ্ধান্ত কেন্দ্রের৷ স্কুলে ছাত্র ভরতির ক্ষেত্রে আধার বাধ্যতামূল করাপর নির্দেশ প্রত্যাহার করে শুক্রবার ইউআইডিএআই কর্তৃপক্ষ জানিয়েছে, আধার কার্ড না থাকলেও স্কুলে ভরতির ক্ষেত্রে কোনওরকম সমস্যা হবে না৷ ফলে, নয়া এই নির্দেশ কার্যকর হাওয়ার জেরে এখন থেকে আধার না থাকলে ছাত্রছাত্রী কিংবা শিশুদের ভর্তি নিতে অস্বীকার করতে পারবে না স্কুল কর্তৃপক্ষ৷
[র্ধ্বমুখী জ্বালানির দাম, আরও মহার্ঘ পেট্রল-ডিজেল]
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-র এই নয়া বিজ্ঞপ্তি সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের কাছে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷ স্কুলে ছাত্র ভরতির ক্ষেত্রে আধার যাতে কোনও বাধা না হয়ে দাঁড়ায়, সেবিষয়ে উদ্যোগী ভূমিকা নিতেও সংশ্লিষ্ট রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে৷ নির্দেশিকায় জানানো হয়েছে, আধার কার্ডের অভাবে যাতে একটি শিশুও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করতে উদ্যোগ নিতে হবে রাজ্যকে৷
[সমাবর্তন অনুষ্ঠানে শচীনকে সাম্মানিক ডি-লিট দেবে যাদবপুর]
শুধু স্কুলে ভরতির ক্ষেত্রে নয়, আধার না থাকার কারণে শিক্ষায় যাতে কোনওরকম বৈষম্য তৈরি না হয়, সেটাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ যেহেতু, শিক্ষা যৌথ তালিকার অংশ, ফলে রাজ্যের ঘাড়ে দায় চাপিয়ে আধার নীতি প্রত্যাহারের সিদ্ধান্ত কেন্দ্রের৷ কেন্দ্রের যুক্তি, আধারের অভাবে কোনও শিশুকে যে প্রাপ্য অধিকার, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, এটা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ৷ কিন্তু, এত দিন পর কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার? প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা৷
[সেতু ভেঙে পাসপোর্ট ‘মাটির তলা’য়, স্বপ্নভঙ্গ বিদেশযাত্রার]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার