Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

এবার এই লাইসেন্সটি পেতেও আধার কার্ড বাধ্যতামূলক

সরকারের চোখে আর ধুলো দেওয়া যাবে না৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯, ১৬:৩৬

options
link
এবার এই লাইসেন্সটি পেতেও আধার কার্ড বাধ্যতামূলক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবীন নাগরিকদের ট্রেনে টিকিট কাটার ক্ষেত্রে ইতিমধ্যেই আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে৷ মোবাইল নম্বরের সঙ্গেও আধার কার্ড নম্বর সংযুক্তিকরণের ঘোষণাও করা হয়েছে৷ এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টেও পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখাতে হবে৷ এক কথায় সব ধরনের সরকারি এবং বেসরকারি পরিষেবা পেতে এবার আধার কার্ড ছাড়া আর গতি নেই৷ এবার সেই তালিকায় যুক্ত হল ড্রাইভিং লাইসেন্স৷

[২৬ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটিই নতুন ভারতের পরিচয়: নরেন্দ্র মোদি]

কেন্দ্রের তরফে সবকটি রাজ্যকে জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড ছাড়া যেন আর ড্রাইভিং লাইসেন্স ইস্যু না করা হয়৷ অনেক ব্যক্তিই বেআইনিভাবে এক নামে একাধিক লাইসেন্স রাখেন৷ উদ্দেশ্য একটাই৷ ট্রাফিক নিয়ম ভাঙলে যদি একটি লাইসেন্স কেড়ে নেওয়া হয়, সেক্ষেত্রে অন্যটি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে৷ তাছাড়া ভুয়ো পরিচয় দিয়েও লাইসেন্স রাখে অনেকে৷ এবার সেইসব কুকর্ম বন্ধ করতেই আধার কার্ড আবশ্যিক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[পাক সেনার হাতে এই জওয়ানের অত্যাচারের বর্ণনা গায়ে কাঁটা দেবে আপনার]

আধার বাধ্যতামূলক হয়ে গেলে, ড্রাইভিং ইনসিওরেন্সের সমস্ত ডেটাবেস থাকবে কেন্দ্রের কাছে৷ এর ফলে আলাদা আলাদা রাজ্যের আঞ্চলিক পরিবহণ অফিস (আরটিও) থেকে ইচ্ছে মতো লাইসেন্সও ইস্যু করানো সম্ভব হবে না৷ ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি আরটিও-র ডেটাবেসে নথ্যিভুক্ত করেছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এআইসি)৷ অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স রয়েছে এমন ব্যক্তি যদি অন্য কোনও রাজ্য থেকে ফের লাইসেন্স বানাতে যান, আরটিও ঘাঁটলেই সত্যিটা বেরিয়ে আসবে৷ রাজ্যগুলি যাতে নয়া নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে, তা খতিয়ে দেখছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.