সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরোসিনে ভরতুকি পেতে বা অটল পেনশন যোজনার সুবিধা পেতেও এবার জরুরি আধার কার্ড। সম্প্রতি সে কথাই জানাল কেন্দ্র।
[ ইসলাম বিরুদ্ধ, তাই এই অঞ্চলে নিষিদ্ধ স্টাইলিশ দাড়ি ]
কোন কোন ক্ষেত্রে আধার জরুরি সে বিতর্কের জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার জরুরি নয় বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও কেরোসিনে সরকারি ভরতুকি পাওয়ার ক্ষেত্রে তা বাধ্যতামূলক বলেই ঘোষণা করা হয়েছে এক সরকারি নির্দেশিকায়। কেরোসিনে ভর্তুকির ক্ষেত্রে আধার পাওয়া বা নথিভুক্তকরণের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। অন্যদিকে অটল পেনশন যোজনার ক্ষেত্রে তা করাতে হবে ১৫ জুনের মধ্যে। অবশ্য যাঁরা এই ভরতুকি পান তাঁদের সবার কাছে এখনও আধার নেই। যতক্ষণ না তা হাতে আসছে, ততক্ষণ রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টিটি কার্ড, কিসান পাসবুক বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় দেওয়া জব কার্ডকেই পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। ভরতুকির অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার বন্দোবস্ত করা হয়েছে। সে সুবিধা পেতে রেশন কার্ডের সঙ্গেও আধার সংযুক্তিকরণের পরিকল্পনা করা হয়েছে।
[ অভিযোগ জানাতে এসে থানার ভিতরেই শ্লীলতাহানির শিকার দুই বোন ]
যদিও এই ঘোষণায় সুপ্রিম নির্দেশের বিরোধিতা করা হচ্ছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল কোনও কোনও মহলে। কিন্তু আধার আইন অনুযায়ী, যখন সরকার ‘কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া’ থেকে কাউকে ভরতুকি প্রদান করে, তখন যথার্থ পরিচয়পত্র চাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে আধার-এর প্রমাণই সবথেকে গ্রহণযোগ্য। ভরতুকি যাতে সঠিক ব্যক্তির হাতে পৌঁছয় এবং এ নিয়ে কোনওরকম অপব্যবহার না হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় টালমাটাল পরিস্থিতি, গম্ভীরের কোচিং স্টাফ ছাড়ছেন দুই সহযোগী!
-
মাত্র ১৭-তেই নিখোঁজ, এক যুগ পর সোনার পদক নিয়ে ঘরে ফিরল কোচবিহারের মূক ও বধির মেয়ে
-
চললে শীত, বন্ধ হলেই গুমোট! বর্ষাকালে কীভাবে চালালে আরামদায়ক হবে এসি? বাঁচবে বিলও
-
এনকাউন্টার: আদালতের পরিবর্তে বন্দুকের নলে কি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়?
-
দয়াদাক্ষিণ্য নয়, মাতৃত্বকালীন ছুটি সাংবিধানিক অধিকার, স্পষ্ট জানাল আদালত