Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

কেরোসিনে ভর্তুকি পেতেও এবার বাধ্যতামূলক আধার

কতদিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১২:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০১৭, ১২:১৪

options
link
কেরোসিনে ভর্তুকি পেতেও এবার বাধ্যতামূলক আধার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরোসিনে ভরতুকি পেতে বা অটল পেনশন যোজনার সুবিধা পেতেও এবার জরুরি আধার কার্ড। সম্প্রতি সে কথাই জানাল কেন্দ্র।

ইসলাম বিরুদ্ধ, তাই এই অঞ্চলে নিষিদ্ধ স্টাইলিশ দাড়ি ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কোন কোন ক্ষেত্রে আধার জরুরি সে বিতর্কের জল গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার জরুরি নয় বলেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও কেরোসিনে সরকারি ভরতুকি পাওয়ার ক্ষেত্রে তা বাধ্যতামূলক বলেই ঘোষণা করা হয়েছে এক সরকারি নির্দেশিকায়। কেরোসিনে ভর্তুকির ক্ষেত্রে আধার পাওয়া বা নথিভুক্তকরণের শেষ দিন ৩০ সেপ্টেম্বর। অন্যদিকে অটল পেনশন যোজনার ক্ষেত্রে তা করাতে হবে ১৫ জুনের মধ্যে। অবশ্য যাঁরা এই ভরতুকি পান তাঁদের সবার কাছে এখনও আধার নেই। যতক্ষণ না তা হাতে আসছে, ততক্ষণ রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডেন্টিটি কার্ড, কিসান পাসবুক বা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমের আওতায় দেওয়া জব কার্ডকেই পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে। ভরতুকির অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার বন্দোবস্ত করা হয়েছে। সে সুবিধা পেতে রেশন কার্ডের সঙ্গেও আধার সংযুক্তিকরণের পরিকল্পনা করা হয়েছে।

অভিযোগ জানাতে এসে থানার ভিতরেই শ্লীলতাহানির শিকার দুই বোন  ]

যদিও এই ঘোষণায় সুপ্রিম নির্দেশের বিরোধিতা করা হচ্ছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করা হয়েছিল কোনও কোনও মহলে। কিন্তু আধার আইন অনুযায়ী, যখন সরকার ‘কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া’ থেকে কাউকে ভরতুকি প্রদান করে, তখন যথার্থ পরিচয়পত্র চাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে আধার-এর প্রমাণই সবথেকে গ্রহণযোগ্য। ভরতুকি যাতে সঠিক ব্যক্তির হাতে পৌঁছয় এবং এ নিয়ে কোনওরকম অপব্যবহার না হয় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.