সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপ নেতা সন্দীপ কুমার ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর ফের বিপাকে কেজরিওয়ালের দল৷ আবারও দলের এক নেতার বিরুদ্ধে উঠল যৌন হেনস্তার অভিযোগ৷ এবার আমানতউল্লাহ খানের বিরুদ্ধে দায়ের হল অভিযোগ৷
ওই নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাঁরই এক আত্মীয়া৷ শারীরিক সম্পর্ক স্থাপনে জোর করা হয়েছে এই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি৷ তাঁর আরও অভিযোগ, পণের জন্য তাঁর উপর অত্যাচার চালাত নেতার ভাই৷ দিল্লির জামিয়া নগর থানা থেকে নেতার বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি নিশ্চিত করা হয়েছে৷
যদিও আপ নেতা এ অভিযোগ অস্বীকার করেছেন৷ ওই মহিলার সঙ্গে তাঁর কোনওরকম সম্পর্ক নেই বলেও দাবি করেছেন তিনি৷ তবে তাঁকে ও তাঁর পরিবারকে বারবার ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এই অভিযোগ এনে ইতিমধ্যে দলের কাছে পদত্যাগ পত্রও পাঠিয়েছেন তিনি৷
অল্প সময়ের ব্যবধানে দু’জন নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠায় স্পষ্টতই বিপাকে আপ৷ এর আগে আন্না হাজারে জানিয়েছিলেন, দলের নেতাদের জন্যই কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট হচ্ছে৷ দলের সদস্য নির্বাচনের সময়ে কেজরিওয়ালের যে আরও সাবধানী হওয়া উচিত ছিল এমনটাই মত ছিল আন্নার৷ পরপর ওঠা যৌন হেনস্তার অভিযোগ যেন তাঁর কথার সত্যতাই প্রমাণ করে দিল৷
সর্বশেষ খবর
-
চিরাচরিত ম্যাট-গ্লস ছেড়ে পুজোয় সেজে উঠুন নতুন লিপ লুকে, কীভাবে আনবেন তুমুল ট্রেন্ডিং ‘ব্লস’ এফেক্ট?
-
বন্ধ হয়েছিল পুজো! বিধায়কের সঙ্গে অশান্তি মিটিয়ে হইহই করে প্রস্তুতি শুরু কলকাতার এই ক্লাবের
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, সেই বার কাউন্সিল প্রধানের ক্ষমতায় রাশ সুপ্রিম কোর্টের
-
পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন ‘আরশোলা’রা, রাজস্থানের সেই জীর্ণ স্কুল ভেঙে এবার নতুন ভবন!
-
১ বছরের মধ্যে চালু হবে বালুরঘাট বিমানবন্দর, জেলার জন্য আরও দুই বড় ‘উপহার’ মুখ্যমন্ত্রীর