সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগ আগেই উঠেছিল৷ এবার এক বৃদ্ধকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠলো আম আদমি পার্টির বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে৷ অভিযোগ পেয়ে পুলিশ তাঁর সাংবাদিক বৈঠক মাঝপথে থামিয়ে দীনেশকে গ্রেফতার করে৷
শুক্রবার রাজধানীর সঙ্গম বিহার বিধানসভার তুঘলকাবাদ এলাকা পরিদর্শনে গিয়েছিলেন আপ বিধায়ক৷ সেই সময় ওই বৃদ্ধ একটি সমীক্ষার কাজ করতে গিয়েছিলেন৷ আপ বিধায়ককে চিনতে না পারার ‘অপরাধে’ ওই বৃদ্ধকে চড় মারেন বলে অভিযোগ দীনেশের বিরুদ্ধে৷ বৃদ্ধের অভিযোগ, তাঁর হাত মুচড়ে দিয়েছে আপ বিধায়কের সঙ্গী-সমর্থকরা৷ মোহানিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ ও ৩৪ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়৷
দীনেশ মোহানিয়া দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারম্যানও৷ কয়েকদিন আগেই তাঁর দফতরে অভিযোগ জানাতে আসা এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল দীনেশের বিরুদ্ধে৷ যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আপ বিধায়ক৷
সর্বশেষ খবর
-
ধারালো অস্ত্র দিয়ে পরপর আঘাত! দুর্গাপুরে ভোররাতে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’
-
কলকাতা লিগের ডার্বিতে স্ট্র্যাটেজি তৈরি দিলেমপেরিসের, শেষমেশ কাদের ছাড়ছেন হাবাস?
-
বিদ্যাসাগরের মূর্তি বেদি থেকে উপড়ে ফেলার অভিযোগ, বারুইপুরে জোর শোরগোল
-
পুজোর আগেই শুরু আইএসএল, ফিরছে পুরনো ফরম্যাটে? অবশেষে বিস্তারিত ঘোষণা ফেডারেশনের
-
‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই…’, ‘ফ্যামিলি টাইমে’র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!