সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির অবস্থা মনে হয় ভাল যাচ্ছে না বিশেষ। একের পর এক আপ নেতা-মন্ত্রীদের হাজতবাস যে কেজরিওয়ালের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এবার আপ বিধায়ক সোমনাথ ভারতীকেও গ্রেফতার করল পুলিশ। এইমসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল গত ১১ সেপ্টেম্বর। তার ভিত্তিতেই এই গ্রেফতারি। এইমসের প্রধান নিরাপত্তা আধিকারিক সোমনাথের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ক্ষতি এবং রক্ষীদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ এনেছিলেন।
আম আদমি পার্টির বিধায়ক সোমনাথের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ঘটনা এই প্রথম নয়। এর আগেও তাঁর স্ত্রী লিপিকা মিত্র পারিবারিক হিংসার কারণে সোমনাথের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।
সর্বশেষ খবর
-
৫ কোটিতে ধর্ষণের মামলা ধামাচাপা দেওয়ার ‘সেটিং’! পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে তুলোধোনা বিজেপির
-
মার্কিন ‘জালে’ জড়িয়ে ইরান! ‘ওরা শৌচাগারেও যেতে পারবে না’, হুঙ্কার ট্রাম্পের
-
কালীঘাট তৃণমূলের আর্জি উপেক্ষা, এনসিপিআই সাংসদদের আরও দিলেন স্পিকার, কতদিন?
-
ট্যাবলেট-ক্যাপসুল ভুলে যান, সহজলভ্য এই খাবারগুলিতেই মিলবে জরুরি পুষ্টি
-
বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুনে চার্জশিট পেশ, আদালতে ৭০২ পৃষ্ঠার নথি দিল পুলিশ